Kolkata North Lok Sabha Election Results 2024 LIVE Updates: কলকাতা উত্তর নির্বাচনী ফল, হাড্ডাহাড্ডি লড়াই
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র একেবারে শহরের প্রাণ কেন্দ্র নিয়ে তৈরি। ২০০২ সালে ডিলিমিটেশনের পর এই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয় যে সাতটি বিধানসভা কেন্দ্র সেগুলি হল চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।
২০০৯ সাল থেকে এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখলে। এবং সবচেয়ে বড় কথা হল ২০০৯ সাল থেকেই এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। সারদা-রোজভ্যালি কাণ্ডে জেল থাকার পরেও এই কেন্দ্রে প্রার্থী হয়ে জিতেছেন তিনি। গতবার এই কেন্দ্রে তিনি ভোট পেয়েছিলেন ৮,৭৪,৮৯১। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছিল রাহুল সিনহাকে। তিনি পেয়েছিলেন ৩,৪৭,৭৯৬টি ভোট। আর বামেরা প্রার্থী করেছিলেন কনীনিকা বোসকে। তিনি পেয়েছিলেন ৭১,০৮০টি ভোট। কংগ্রেসের প্রার্থী ছিল সৈয়দ সাহিদ ইমাম। তিনি পেয়েছিলেন ২৬,০৯৩টি ভোট।

এবারও এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তবে আগের চেয়ে এবারের রাজনৈতিক পরিস্থিতিতে একটু বদল হয়েছে। এবার সুদীপের বিরুদ্ধেই মুখ খুলেছেন দলের নেতা-কাউন্সিলররা। অন্যদিকে বিজেপি এই কেন্দ্রে এবার বাজি রেখেছে সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানকারী বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়কে।
এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৪,৪৩,৮১৮। তাতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা নেহাত কম নয়। কাজেই বিধানসভা এলাকার নিরিখে দেখতে গেলে গত লোকসভা নির্বাচনে জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের লড়াই বেশ হাড্ডাহাড্ডি রয়েছে। দুই দলের মধ্যে ভোটের ব্যবধান খুবই কম ছিল।












Click it and Unblock the Notifications