'সবাই দেখো দুম-দাম গুলি বম্ব',...কলকাতার উপকণ্ঠে 'গাজা-ইজরায়েলে'র মত ছবি! শিউরে ওঠছেন অনেকেই
Kolkata News: গত কয়েকদিন আগেই গুলি বোমার শব্দে কেঁপে ওঠে বীরভূম। এবার সেই একই কলকাতার উপকন্ঠেও। সিন্ডিকেট নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত। আর তা নিয়ে একের পর এক মুড়িমুড়কির মতো পড়ল বোমা। শুধু তাই নয়, কয়েক রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। শুরু হয়েছে ব্যাপক ধরপাড়ক। যা খবর, এখনও পর্যন্ত যা খবর এই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে বলে খবর।

এই ঘটনায় শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি এবং বাম। ঘটনাকে গাজা-ইজরায়েলে'র সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। 'ডায়মণ্ডহার-মডেল' বলেও কটাক্ষ শতরূপ ঘোষের।
জানা যাচ্ছে, গোডাউন তৈরির ইমারতি সামগ্রীকে দেবে তাই নিয়ে দু'দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘাত মেটাতে বৈঠকের ডাক দেওয়া হয়। কিন্ত্যু তার আগেই পরিস্থিতি বদলে যায়। হঠাত করেই দু'দলের মধ্যে ব্যাপক সংঘাত তৈরি হয়। চলতে শুরু করে গুলি। এমনকী একের পর এক বোমা পড়তে থাকে বলে অভিযোগ।
কালো ধোঁয়ায় চারপাশ একেবারে ঢেকে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পরপর বোমা পড়ছে, এমনকি গুলি চলার শব্দও ওই ভাইরাল ভিডিও'তে দেখা যাচ্ছে।
যদিও ভাইরাল ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের। স্থানীয়দের দাবি, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে সবাই শাসকদল ঘনিষ্ঠ। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, বাংলার সঙ্গে মিলে যাচ্ছে গাজা এবং ইজরায়েলে'র সঙ্গে। দিনে দুপুরে এমন ঘটনা সেখানে দেখা যায়। এখন তা বাংলাতেও দেখা যাচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতার।
তাঁর দাবি, গোটা বাংলাটা দুষ্কৃতীতে ভরে গেছে। কোনও নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ। ঘটনার তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বামনেতা শতরূপ ঘোষ। তাঁর দাবি, ডায়মণ্ডহারবার লোকসভার মধ্যে পড়ে বজবজ। এটাই আসল 'ডায়মণ্ডহারবার মডেল' বলে কটাক্ষ। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে বীরভূমে। কাজল শেখ এবং অনুব্রত মন্ডল, দুই গোষ্ঠীর মধ্যে এই বোমাবাজির ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনঃরাবৃত্তি।












Click it and Unblock the Notifications