কঙ্কাল কাণ্ড : দেবযানীর দেহের মাংস গেল কোথায়? ধন্দে পুলিশ
কলকাতা, ২৭ জুন : রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডে রহস্য যেন ফের একবার ঘনীভূত হচ্ছে। [রবিনসন স্ট্রিটের কঙ্কালটা দেবযানীরই তো?]
এই মুহূর্তে কঙ্কাল কাণ্ডের রহস্য উদ্ধারে ব্যস্ত গোয়েন্দারা। তবে তাঁরা পড়েছেন নয়া ধন্দে। মৃত দেবযানী দে ও বাড়ির দুই পোষ্য সারমেয়র গায়ের মাংস কীভাবে এত তাড়াতাড়ি উধাও হয়ে গেল তা নিয়ে রহস্য ক্রমেই দানা বাঁধছে। [৬ মাস ধরে দিদির কঙ্কালের সঙ্গে বসবাস ভাইয়ের]

জানা গিয়েছে, এসবের পিছনে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি মতামত। তাঁদের পর্যবেক্ষণ হল, দেবযানী ও পোষ্য সারমেয় দু'টির কঙ্কালের গায়ে নামমাত্র মাংস বা চামড়া কিছুই লেগে নেই। দেখে মনে হচ্ছে যেন সব একেবারে চেঁছে নেওয়া হয়েছে। [কলকাতার 'কঙ্কাল বাড়ি'! এমন ঘটনা তো প্রথমবার নয়]
বিশেষজ্ঞদের মন্তব্য, এরকম কিছু হওয়া আশ্চর্যের। কারণ যেভাবে দেবযানীর কঙ্কাল শোওয়া অবস্থায় পাওয়া গিয়েছে, তাতে গায়ের মাংস, চামড়া বা শিরা-উপশিরা একেবারে গায়েব হয়ে যাওয়া প্রায় অসম্ভব। আর তাছাড়া মাত্র ৬ মাস আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। [রবিনসন স্ট্রিট কাণ্ডে মিলল রহস্যে মোড়া চিরকুট]
তাহলে দেবযানী ও পোষ্যদের দেহের মাংস কোথায় গেল? এরকম আরও নানা কৌতুহলী প্রশ্নের জবাব পুলিশকে দেননি পার্থ। এড়িয়ে গিয়েছেন জেরা। এগুলি উত্তর একমাত্র পার্থই দিতে পারবেন বলে মনে করছে পুলিশ। আর সেজন্যই ফের একবার তাঁকে জেরার জন্য তৈরি হচ্ছেন গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications