রবিনসন স্ট্রিটের কঙ্কালটা দেবযানীরই তো? ধন্দ ক্রমেই বাড়ছে
কলকাতা, ১৩ জুন : ৩, রবিনসন স্ট্রিটের 'কঙ্কাল কাণ্ড' পরতে পরতে এমন রহস্যে মোড়া যে, তা অনায়াসে হার মানাতে পারে আগাথা ক্রিস্টি বা রবার্ট হ্য়ারিসের রহস্য-রোমাঞ্চ উপন্যাসকেও। [৬ মাস ধরে দিদির কঙ্কালের সঙ্গে বসবাস ভাইয়ের, খাবারও দিতেন নিয়মিত!]
দেবযানী দে, অরবিন্দ দে, পার্থ দে এই এক একটি চরিত্র যেন রহস্যের পাহাড় হয়ে হাজির হয়েছে পুলিশের সামনে। কোনটা ছেড়ে কোন রহস্যের পর্দাফাঁস করবেন পুলিশ আধিকারিকরা তা ভেবে কুল করতে পারছেন না। [রবিনসন স্ট্রিট কঙ্কাল কাণ্ড : একই বাড়িতে থেকে বাবা-মেয়ে-ছেলে একে অপরকে চিঠি লিখতেন?]

এর মধ্যেই নতুন করে ওঠা প্রশ্নে সন্দেহ আরও জোরালো হয়েছে। রবিনসন স্ট্রিটের বাড়ি থেকে যে কঙ্কালটা উদ্ধার করেছে পুলিশ তা দেবযানীদেবীর কিনা তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া অভুক্ত থাকতে থাকতেই দেবযানীর দেহ বলে পাওয়া কঙ্কালটি য়ে মানুষের তার মৃত্যু হয় বলে যে খবর জানা গিয়েছিল তা সম্ভবত সঠিক নয় বলে প্রাথমিক ময়নাতদন্তের পর উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ধন্দ এমনই কঙ্কালটি দেবযানীর নয় বা সেটির মৃত্যুর আসল কারণ কী, সেটাও স্পষ্ট করে বলতে পারছেন না তদন্তকারীরা। [কলকাতায় কঙ্কালের টঙ্কার: মিস্ট্রি তো ছিলই, এবার যোগ হল কেমিস্ট্রিও]
আর সেজন্যই উদ্ধার হওয়া কঙ্কালের কার্বন টেস্ট, ডিএনএ টেস্ট সহ একাধিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট হাতে পেলে তবেই এব্য়াপারে নিশ্চিত করে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা।
অন্যদিকে এইসব কিছুর উত্তর পেতে বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরির রহস্য সমাধানের পাশাপাশি একইসঙ্গে পার্থ দে-কে জেরা করতে চাইছে পুলিশ। আদালতের অনুমতি নিয়েই তাকে জেরা করে রহস্যের উৎস পর্যন্ত পৌঁছতে চাইছে পুলিশ।












Click it and Unblock the Notifications