করোনা নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার! ইদের পর মাস্ক পরবেন বলে জানালেন মমতাও
নতুন করে ফের বাড়তে শুরু করেছে করোনা। ইতিমধ্যে রাজ্যের তরফেও সতর্কতা জারি করা হয়েছে। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মাস্ক পড়ার কথা বলেছেন। এমনকি ভিড় এড়িয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। আর এর মধ্যে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।
পরিস্থিতি বিচার করে মাস্ক পড়া বাধ্যতামূলক করল পুরসভা। মঙ্গলবারই একাধিক সতর্কতামুলক নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্যদফতরের তরফে। আর এরপরেই বৈঠকে বসেন পুরসভার আধিকারিকরা। বৈঠকে ছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।

যেখানে কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর এরপরেই ফের একবার মাধ্য পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সমস্ত দফতর, বাজার সহ এমন একাধিক জায়গাতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে।
ডেপুটি মেয়র অতীন ঘোষ ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি স্যানিটাইজারের ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি করোনা নিয়ে ফের একবার সচেতনতামূলক প্রচার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র। মাস্ক যাতে পড়ে সেদিকে বিভিন্ন বাজারগুলিতে পুরসভার তরফে মাস্ক রাখা থাকবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক পড়ার কথাও বলেছেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মাস্ক পড়বেন বলে জানিয়েছেন। তবে তা পড়বেন ঈদের পর। আজ বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই কোভিড নিয়ে ফের একবার রাজ্যের মানুষকে সতর্ক করে দিয়েছেন তিনি।

মাস্কের পাশাপাশি ভিড় এড়িয়ে যাওয়ার কথাও বলেছেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে আগামী কয়েকমাস স্যানিটাইজার ব্যবহারের কথাও বলেছেন তিনি। তবে করোনা নিয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর কথাও বলছে রাজ্য-প্রশাসন। মুখ্যমন্ত্রীর কথা মতো করোনা পরিস্থিতি রাজ্যে এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
তবে আগে থেকে সাবধান থাকতেই এহেন সমস্ত পদক্ষেপ বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাশাপাশি করোনা নিয়ে সতর্ক স্বাস্থ্যমন্ত্রক। দেশের গোটা পরিস্থতির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications