Kolkata Metro: কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষা, রবিবার চলবে স্পেশাল মেট্রো
Kolkata Metro: আগামী রবিবার বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। সাধারণত সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় রবিবার মেট্রোর সময়সূচির একটু বদল হয়। তবে আগামী ৩ ডিসেম্বের তলবে স্পেশাল ট্রেন। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপ ও ডাউন- দুই লাইনেই চলবে এই বিশেষ মেট্রো (Kolkata Metro)।
জানা গিয়েছে, মূলত ওই দিন রয়েছে কলকাতা পুলিশের নিয়োগের (Kolkata Police Recruitment 2023) পরীক্ষা। সেই কারণেই এই বিশেষ ট্রেন (Kolkata Metro) চালানো হবে।

এমনটাই মেট্রোর (Kolkata Metro) তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আপ লাইনে দু'টি ও ডাউন লাইনে দুটি বিশেষ মেট্রো চলবে ওই দিন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রথম অতিরিক্ত মেট্রোটি (Kolkata Metro) কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ৭টার সময়। সেই ট্রেন যাবে দক্ষিণেশ্বর। একই সময়ে একটি দক্ষিণেশ্বর থেকেও আর একটি মেট্রো ছাড়বে, যা যাবে কবি সুভাষের দিকে।
এছাড়া পরবর্তী স্পেশাল মেট্রো (Kolkata Metro) সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দুই স্টেশন থেকে। বাকি মেট্রোর ক্ষেত্রে সময়সূচি বদলাচ্ছে না।
তবে রবিবার ওরেঞ্জ এবং পার্পেল মেট্রোতে কোনও পরিষেবা থাকবে না। এমনটাই কলকাতা মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। দেখে নিন সেই (Kolkata Metro) বিজ্ঞপ্তি-
আগামী ৩ ডিসেম্বর ওই পরীক্ষা হচ্ছে মূলত কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য। এটাই হবে নিয়োগের (Kolkata Police Recruitment 2023) ফাইনাল পরীক্ষা। কয়েক হাজার পরিক্ষার্থী এই পরীক্ষায় সামিল হবেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই পরীক্ষা নিচ্ছে। আর এই পরীক্ষার কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে।
অন্যদিকে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের পরীক্ষা (Kolkata Police Recruitment 2023) ঘিরে কড়া ব্যবস্থা করা হয়েছে। যেমন অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে হলে যেতে হবে পরীক্ষার্থীদের। মোবাইল ফোন, ব্লুটুথ, স্ক্যানার, স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটরের মতো জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। এই সব পাওয়া গেলে নেওয়া হতে পারে আইনি ব্যবস্থা নেওয়া হবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এখনও যাঁরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করেননি, তাঁরা অনলাইনেই তা সংগ্রহ করতে পারবেন।












Click it and Unblock the Notifications