বড়দিনে বাড়তি পরিষেবা মেট্রো রেলের, কোন লাইনে কখন মিলবে প্রথম ও শেষ ট্রেন?
ক্রিসমাস উপলক্ষে মেট্রো যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) ২৫ ডিসেম্বর রাতে বাড়তি পরিষেবা চালু রাখবে। আজ মেট্রো কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ওইদিন শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) থেকে দমদমগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে, আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ২৩ মিনিটে।

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ পরিষেবা রাত ৯টা ৩৩ মিনিটের বদলে রাত ১০টা ২০ মিনিটে চলবে।২৫ ডিসেম্বর ছুটির দিন ব্লু লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে পাওয়া যাবে। এই করিডোরে মোট ২২৪টি পরিষেবা (১১২টি আপ এবং ১১২টি ডাউন) দেওয়া হবে। সাধারণ কাজের দিনে ২৭২টি পরিষেবা প্রদান করা হয়।
অন্যদিকে, গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত ২০১টি পরিষেবা (১০১টি আপ এবং ১০০টি ডাউন) পরিচালনা করবে। এই রুটে সাধারণ কাজের দিন দৈনিক ২২৮টি পরিষেবা প্রদান করা হয়।












Click it and Unblock the Notifications