বর্ষবরণের প্রাক্কালে বড় ঘোষণা, রাতে ব্লু লাইনে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা
কাল শেষ হচ্ছে ২০২৫। বর্ষবরণ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন রাজ্য তথা কলকাতাবাসী। তারই মধ্যে স্বস্তির খবর শোনাল কলকাতা মেট্রো।
বর্ষবরণের প্রাক্কালে ৩১ ডিসেম্বরের রাতে কলকাতায় বিপুল জনসমাগম হবে। সে কথা মাথায় রেখে, যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো ব্লু লাইনে আটটি অতিরিক্ত পরিষেবা চালু রাখবে।

কলকাতা মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, এই বিশেষ দিনে অতিরিক্ত চারটি আপ এবং চারটি ডাউন মেট্রো চালানো হবে। প্রতি বছর ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং এসপ্ল্যানেডের মতো জায়গাগুলিতে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে।
তাই এবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) পর্যন্ত এই বিশেষ মেট্রো পরিষেবাগুলি চালানো হবে। এ ছাড়াও, শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত একটি অতিরিক্ত পরিষেবাও রাখা হয়েছে।
একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ব্লু লাইন ব্যতীত অন্য মেট্রো লাইনগুলিতে স্বাভাবিক পরিষেবা সূচি অনুযায়ীই চলবে। ফলে অন্যান্য রুটের যাত্রীদের জন্য কোনও পরিবর্তন হচ্ছে না।












Click it and Unblock the Notifications