ফের মেট্রোয় বিভ্রাট! সপ্তাহের প্রথম দিনেই বিঘ্ন পরিষেবায় সমস্যায় যাত্রীরা
যাত্রী ভোগান্তির অভিযোগে ফের শিরোনামে কলকাতা মেট্রো। এদিন কলকাতা মেট্রোয় গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটো পরিষেবা আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হলেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
মেট্রোরেল সূত্রে খবর, নোয়াপাড়া থেকে দমদম অংশের বিদ্যুৎ পরিবাহী তারে ত্রুটি দেখা দেওয়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়। এর ফলে লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত, প্রায় ২০ মিনিট ধরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তবে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে মেট্রো চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে।
এই ঘটনায় সাধারণ যাত্রীরা, যারা প্রতিদিন মেট্রো ব্যবহার করেন, তারা মারাত্মক সমস্যায় পড়েন। সপ্তাহের প্রথম দিনের সকালে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই গন্তব্যে পৌঁছতে দেরি হয়।
সাম্প্রতিক সময়ে যাত্রীরা মেট্রো পরিষেবার সময়সূচি নিয়ে বারবার অভিযোগ তুলছেন। মেট্রো স্টেশনগুলিতে ট্রেনের টাইমিং সঠিকভাবে দেখানো না হওয়া সহ অনিয়মিত ট্রেন চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। এদিনের ঘটনাও যাত্রীদের ফের বিড়ম্বনায় ফেলল।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications