মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা বৃদ্ধি, হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ থেকে কখন মিলবে শেষ ট্রেন?
মেট্রোয় যাতায়াতকারীদের জন্য খুশির খবর। কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পরিষেবার সংখ্যা বাড়ানো হলো।
ফলে এই রুটে এখন প্রায় রাত ১০টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। আজ এক বিবৃতিতে এই ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই রুটে মোট ২২৮টি পরিষেবা পাওয়া যাবে, যা পূর্বের ২২৬টির চেয়ে বেশি। এর ফলে সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে। এ ছাড়াও, হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত রাত ১০টা ০৫ মিনিটে একটি অতিরিক্ত ট্রেন চলবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, "শনিবারগুলিতে ২০২টির বদলে ২০৪টি পরিষেবা পরিচালিত হবে। রবিবারগুলিতে ১০৪টির বদলে ১০৮টি পরিষেবা চালানো হবে।"












Click it and Unblock the Notifications