Kolkata Hotel Fire: পুলিশের জালে বড়বাজারে 'জতুগৃহ' হোটেলের মালিক ও ম্যানেজার; প্রশাসনকে তুলোধনা শুভেন্দুর

Kolkata Fire Mishap: কলকাতার বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেলের মালিক ও ম্যানেজার। মেছুয়া ফলপট্টির কাছে হোটেল ঋতুরাজে ভয়াবহ আগুন লাগে মঙ্গলবার। দমবন্ধ হয়ে মৃত্যু হয় ১৩ জনের। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয় জোড়াসাঁকো থানায়। সিট গঠন করে তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করল পুলিশ।

পালিয়েও শেষ রক্ষা হল না। ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা ও হোটেলের ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার করল পুলিশ। অনিচ্ছাকৃত খুন সহ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ভোরবেলা তাদের গ্রেফতার করা হয়। এদিকে ১৪ জন মৃতের মধ্যে ১২ জনের দেহ এখনও পর্যন্ত শনাক্ত করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে। ২টি দেহের এখনও শনাক্তকরণ করা যায়নি।

fire

অক্ষয় তৃতীয়ার আগের দিন বড়বাজারে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ মেছুয়া ফলপট্টির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঋতুরাজ হোটেলের ৬ তলায় আগুন লেগে যায়। ভেতরে দমবন্ধ হয়ে প্রাণ হারান ১৩ জন। প্রাণ বাঁচাতে হোটেলের কার্নিশ থেকে নিচে ঝাঁপ দেন এক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বেড়ে দাঁড়ায় ১৪। ঘটনাস্থলে ছুটে গিয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন। বিপর্যয় মোকাবিলা দফতরের টিমও উদ্ধারকাজে যোগ দেয়।

Take a Poll

বুধবার ঘটনাস্থলে পৌঁছে দমকলের ডিজি জানান, ওই হোটেলের ফায়ার লাইসেন্সের মেয়াদ ৩ বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। তারপর তা আর রিনিউ করায়নি কর্তৃপক্ষ। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থাও অকেজো বলে দাবি দমকলের। হোটেলের ফায়ার অ্যালার্মও বাজেনি বলে অভিযোগ করেন দমকলমন্ত্রী সুজিত বসু। এই সবকিছুর জেরে হোটেলের ভেতর থেকে পর পর নিথর দেহ উদ্ধার হয়।

বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন বিরোধী দলনেতা। প্রায় ৪৫ মিনিট পরে দমকল এসেছে বলে অভিযোগ তাঁর। হাইড্রলিক ল্যাডারও ছিল না বলে দাবি। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইড্রলিক ল্য়াডারও দিঘায় ছুটি কাটাতে গিয়েছে। গোটা প্রশাসনটাই দিঘাতে রয়েছে বলে কটাক্ষ শুভেন্দুর। তিনি আরও বলেন, "এই সরকার ভাতা দিতে ব্যস্ত, কলকাতাকে জতুগৃহ বানিয়ে ফেলেছেন। মেয়র তো ধর্মে কর্মে ব্যস্ত। নজরদারি নেই।" পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা ও ক্ষতিপূরণ ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+