লালন শেখের মৃত্যুর তদন্ত করবে CID, বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করে নির্দেশ হাইকোর্টের
লালন শেখের মৃত্যুর তদন্ত করবে CID, বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করে নির্দেশ হাইকোর্টের
রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডিতেই আস্থা। লালন শেখের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করল হাইকোর্ট। প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়েছে ঘটনার তদন্ত করবে সিআইডি। যেমনটা আগে থেকেই করছে। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

সিআইডিতেই আস্থা
লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিআইডি। সেই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। একজন সিটিং জাজের তত্ত্বাবধানে মামলার তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন তিনি। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়েছে, সিআইডির তদন্তে পূর্ণ আস্থা রয়েছে। তদন্ত সিআইডিই করবে। জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সিবিআইকে রক্ষাকবচ
এদিকে এই মামলায় সাত সিবিআইঅফিসারের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তে সাত সিবিআই অফিসারের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না সিআইডি। জানিয়েছেন প্রধান বিচারপতি। এই সাত সিবিআই অফিয়ার যেহেতু অন্যান্য মামলার তদন্ত চালাচ্ছেন তাতে সেই মামলাগুলির তদন্ত ব্যহত হতে পারে জানিয়েই সিবিআইয়ের সাত অফিসারকে রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। তবে তাঁদের জেরা করতে পারবে সিআইডি এমনই জানিয়েছেন প্রধান বিচারপতি। লালন শেখের মৃত্যুর ঘটনায় রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন লালন শেখের স্ত্রী।

লালন শেখের রহস্য মৃত্যু
গত ১২ ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় লালন শেখের দেহ। বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখ। তাঁকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছিল সিবিআই। ভাদু শেখের ঘনিষ্ঠ লালন শেখের নেতৃত্বেই বগটুইয়ে চলেছিল নারকীয় হত্যাকাণ্ড। কাজেই এই মামলার অত্যন্ত গুরুত্বর্ণ ছিলেন লালন শেখ। ১২ ডিসেম্বর রাতে হঠাৎ করে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধােরর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের লোকেরা অভিযোগ করেছেন সিবিআই লালন শেখকে খুন করেছে। এমন ভাবে লালন শেখকে মারধর করা হয়েছিল যে উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি।

তদন্তে সিআইডি
নবান্নের নির্দেশে লালন শেখের মৃত্যুর তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি। ইতিমধ্যেই এফআইআরে নাম থাকা সিবিআই আধিকারীকদের জেরা করেছে তারা। লালন শেখের স্ত্রীর বয়ান নেওয়া হয়েছে। ঘটনার সময় কারা সেখানে ছিলেন। লালন শেখের পাহারার দায়িত্বে কোন পুলিশ অফিসার ছিলেন এবং লালন শেখের সঙ্গে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে আর কারা ছিলেন তা জানতে চেয়ে সিবিআইকে নোটিস পাঠিয়েছে সিআইডি।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications