লালন শেখের রহস্যমৃত্যু, ১৯ তারিখের মধ্যে CBI-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
লালন শেখের রহস্যমৃত্যু, ১৯ তারিখের মধ্যে CBI-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে
লালন শেখের রহস্যমৃত্যু কীভাবে হল সিবিআই হেফাজতে তা নিয়ে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্ত রিপোর্ট ১৯ ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য এদিন আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে অভিযোক করা হয়েছে, রাজনৈতিক কারণে তাঁদের বিরুদ্ধে মামল করা হয়েছে।

১৯ তারিখের মধ্যে রিপোর্ট দিতে হবে
সিবিআই হেফাজতে মারা গিয়েছেন বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখ। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই সিবিআইয়ের ৭ আধিকারীকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে রামপুরহাট থানায়। মামলাও হয়েছে হাইকোর্টে। সেই মামলায় ব়ৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সিবিআইকে কড়া নির্দেশ দিয়েছে। দেরী করলে হবে না আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে সেই বিভাগীয় তদন্তে রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে সিআইডি
ইতিমধ্যেই সিআইডি ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল আদালত সিআইডিকে পৃথকভাবে তদন্তের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবারেই সিআইডি অফিসাররা রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে গিয়ে তদন্ত শুরু করেছে। আজই ফরেন্সিক দল নতুন করে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টদেরও নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। সিবিআইডি অফিসাররা সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেই ইন্টারোগেশন ক্যাম্প তৈরি করে ফেলেছে। সেখানে অভিযুক্ত তদন্তকারীদের জেরা করা হবে।

সিবিআইকে রক্ষাকবচ
গতকাল সিবিআইয়ের সাত আধিকারীককে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাঁরা একাধিক তদন্তের সঙ্গে যুক্ত থাকায় তাঁদের গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় গরুপাচার কাণ্ডের তদন্তে ২ আধিকারীকের নামও রয়েছে। এদিকে বৃহস্পতিবার সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁরা এর সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়।

হেফাজতে মৃত্যু
১২ ডিসেম্বর রাতে সিবিআই হেফাজতে মারা যায় বগটুই কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সিবিআই জড়িত বলে অভিযোগ করেছেন লালন শেখের স্ত্রী। তিনি রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। গত ২ দিন ধরে এই নিয়ে রামপুরহাটে তুমুল উত্তেজনা রয়েছে। গ্রামবাসীরা সিবিআইয়ের ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে দোষী অফিসারদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications