নাবালিকা অপহরণের ঘটনায় রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নাবালিকা অপহরণের ঘটনায় রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ভাটপাড়ার এক নাবালিকা অপহরণের ঘটনায় রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিক নির্দেশিকা কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের দেওয়া হলফনামা পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ওই নাবালিকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

নাবালিকা অপহরণের ঘটনায় রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

মামলাকারি নাবালিকার বাবার আইনজীবী অরিজিৎ বক্সী জানান, 'গত বছর ২৮ জুন তার মক্কেলের নাবালিকা মেয়েকে জগদ্দল থানা এলাকা থেকে এক ব্যাক্তি অপহরণ করে বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে অপহৃত নাবালিকার বাবা জগদ্দল থানায় লিখিত অভিযোগ জানায়।

এছাড়াও তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সহ রাজ্যের সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকদের এই অভিযোগের প্রতিলিপি পাঠান। কিন্তু প্রায় দেড় বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও নাবালিকা সন্তানের কোনও খোঁজ পুলিশ দিতে পারেনি। তাই নিখোঁজ মেয়ের সন্ধানে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তার পরিপ্রেক্ষিতেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+