রাজ্যের হাসপাতালগুলিতে মোবাইল বন্ধের কারণ তলব হাইকোর্টের

রাজ্যের হাসপাতালগুলিতে মোবাইল বন্ধের কারণ তলব হাইকোর্টের

রাজ্যের করোনা হাসপাতালগুলিতে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কারন জানতে চাইল রাজ্যের কাছে ব্যাখ্যা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী মঙ্গলবার রাজ্যকে জানাতে হবে হাসপাতালে কেন মোবাইল ফোন নিষেধাজ্ঞা জারি করা হল। এই সংক্রান্ত বিষয়ে সব কটি মামলার এক সঙ্গে শুনানি হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

রাজ্যের হাসপাতালগুলিতে মোবাইল বন্ধের কারণ তলব হাইকোর্টের

গত ২২ এপ্রিল রাতে রাজ্যের করোনা হাসপাতালগুলিতে মোবাইল ফোন নিষিদ্ধকরণ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নে তরফে। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়।

এই সংক্রান্ত প্রথম মামলা দায়ের করেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তার আইনজীবী বিকাশ সিং জানান, রাজ্য সরকার তথ্য গোপনের আরও একধাপ এগিয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছে। এর মাধ্যমে হাসপাতালে মধ্যে যে দুর্নীতি গুলো ঘটে চলেছে তার বাইরে আসবে না। রাজ্য সরকার সম্পূর্ণভাবে পরিকল্পনা করে তথ্য গোপন করছে। তাই অবিলম্বে এই বিজ্ঞপ্তিকে খারিজ করা হোক।

পরে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি খারিজের আবেদনে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল হিন্দু জাগরণ মঞ্চ। তার আইনজীবী অরিজিৎ বক্সি জানান, রাজ্য সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) র নিয়মের বাইরে গিয়ে রাজ্যের করোনা হাসপাতালগুলোতে মোবাইল ফোনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তা রাজ্য কখনওই করতে পারে না। হু'য়ের গাইডলাইনে কোথাও মোবাইল নিষিদ্ধ করার কথা উল্লেখ নেই। বরং করোনা আক্রান্তরা আইসোলেশনে থাকাকালীন তারা যাতে পরিবারের সঙ্গে ও সমাজের সাথে যোগাযোগ রেখে চলতে পারে সেজন্য বেশি করে সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার কথা বলা আছে।

এছাড়াও রাজ্যের করোনা হাসপাতালগুলোতে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা খারিজের আবেদনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ও জয়মিন রাজনী একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। তার আইনজীবী ইন্দ্রজিৎ দে জানান, মোবাইলের মতো অন্যান্য ডিভাইসের করোনাভাইরাস লেগে থাকতে পারে তাহলে সে ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল ফোনের ব্যবহারের উপর নিষেধাজ্ঞাই কেন !

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+