Kolkata: সিগনালে দাঁড়িয়েও মিলল না রেহাই, বেপরোয়া গাড়ির বলি ৪
ফের শহরে বেপরোয়া গতির শিকার হলের ৪ জন। রবিবার ভোর রাতে দমদম পার্কের কাছে সিগনালে দাঁড়িয়ে থাকা বাইক এবং ডাম্পারে ধাক্কা মারে বেপরোয়া গতির গাড়ি। সেই দুর্ঘটনায় ৪ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ২ জন।

আহত ২ জনই আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটিতে ৫ জন ছিলেন। তাঁদের মধ্যে ৪ জনই মারা গিয়েছেন বলে জানা িগয়েছে। ভোর রাতে ভিআইপি রোডের দমদমপার্কের সিগনালে দাঁড়িয়েছিল একটি ডাম্পার। তার পিছনে দাঁড়িয়েছিল একটি গাড়ি। ঠিক সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে এসইউভিটি এসে ধাক্কা মারে। এতটাই তীব্র গতি ছিল এসইউভির যে সেটি দুমরে মুচরে যায়।

এসইউভি গাড়ির ধাক্কায় প্রথমে বাইক চালক ছিটকে পড়ে যান। বাইকে ধাক্কা মারার পর ডাম্পারের পিছনে গাড়িটি ধাক্কা মারে। তারপরেই সেটি দুমরে-মুচরে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সিগনালে থাকা ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ৫ জন ছিলেন। তার মধ্যে একজন মহিলা ছিলেন। ঘটনাস্থলেই ২ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরজিকর হাসপাতালে আরও ২ জন মারা গিয়েছেন। ২ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক চালক। তাঁর নাম রোহিত কুমার। তিনি বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে কলকাতায় থাকেন এবং নিউটাউনে থাকেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সকলেই সেসময মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মৃত মহিলার নাম পুজা সিং। তিনি পেশায় কলগার্ল ছিলেন। আর যে ২ জন মারা গিয়েছেন তাঁদের নাম রাকেশ মল্লিক এবং কুন্দন মল্লিক। তারা হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটি অত্যন্ত গতিতে ছিল সেকারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।












Click it and Unblock the Notifications