রাতভর বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমা, দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও ৪৮ ঘণ্টা

কলকাতা, ১ অগাস্ট : গত কয়েকদিন ধরেই প্রায় রোজই বৃষ্টি হয়ে চলেছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। তবে ঘূর্ণিঝড় কোমেন (কেউ বলছেন গোমেন)-এর দাপটে ফের একবার গতকাল রাত থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আরও ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে বলেই সতর্ক করেছে হাওয়া অফিস। [জলমগ্ন তিলোত্তমা, জলের তোড়ে ভেসে মৃত ৬ মাসের শিশু]

রাতভর বৃষ্টি হওয়ায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জল জমেছে। সর্বত্রই রাস্তাঘাটে জল থইথই করছে। গতকাল রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় কলকাতা ও পাশ্ববর্তী এলাকায়। ফলে জল দাঁড়িয়ে গিয়েছে সমস্ত জায়গায়। পাশাপাশি আজ সকাল থেকেও বৃষ্টি হয়ে চলেছে। এদিন সকলা পর্যন্ত শুধু কলকাতায় বৃষ্টি হয়েছে ১২০ মি.মি-র কাছাকাছি।

রাতভর বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমা, দক্ষিণবঙ্গ বৃষ্টি আরও চলবে


উত্তর কলকাতার সিঁথি থেকে শুরু করে দমদম, শ্যামবাজার, শোভাবাজার ইত্যাদি জায়গা জলমগ্ন অবস্থা। মধ্য কলকাতার কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ ইত্যাদি এলাকায় বৃষ্টির জল দাঁড়িয়ে গিয়েছে।

অন্যদিকে দক্ষিণ কলকাতার লেকগার্ডেন্স, যাদবপুর, গোলপার্ক, চারুমার্কেট, বালিগঞ্জ, রাসবিহারী অ্যাভিনিউ, শরৎবোস রোড, বাঁশদ্রোণী, তারাতলা, কসবা, এজেসি বোস রোড ইত্যাদি জায়গাও বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। [আগামী ৪৮ ঘণ্টা নিম্নচাপ জারি কলকাতায়, প্রবল বর্ষণের আশঙ্কা]

একেবারে দক্ষিণে সোনারপুর নরেন্দ্রপুর, গড়িয়ার পাশাপাশি পূর্বের লেকটাউন, কালিন্দী, বাঙুর, কেষ্টপুর এলাকার মানুষও জলে কার্যত বন্দি। এছাড়া সল্টলেক ও রাজারহাটের বেশ কয়েকটি জায়গাও জলমগ্ন হয়ে রয়েছে।

শিয়ালদহ মেইন ও বনগাঁ শাখায় ট্রেন চলাচল বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে। বৃষ্টির জন্য ট্রেন দেরিতে চলেছে বলেই জানিয়েছেন যাত্রীরা।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে প্রতিটি পাম্পিং স্টেশন কাজ করলেও তাতে কুলানো যাচ্ছে না। বৃষ্টি পুরোপুরি না কমলে জমা জলের দুর্ভোগ থেকে বেরনো যাবে না। ['কোমেন' ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ, অতি ভারী বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে]

কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতেও অবস্থা প্রায় একইরকম। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাই বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+