আগামী ৪৮ ঘণ্টা নিম্নচাপ জারি কলকাতায়, প্রবল বর্ষণের আশঙ্কা
কলকাতা, ২৫ জুলাই : ফের নিম্নচাপের জেরে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের আশঙ্কা। আগামী ৪৮ ঘণ্টা কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া সহ বিভিন্ন জেলায় নিম্নচাপ অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দুই মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সহ অন্য জেলাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। [জলমগ্ন তিলোত্তমা, জলের তোড়ে ভেসে মৃত ৬ মাসের শিশু]

বস্তুত গত দুদিন ধরেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভালোই বৃষ্টিপাত হয়েছে। মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা ফের একবার জলমগ্ন হয়ে পড়েছে। তার উপরে এদিন সকাল থেকে ফের একবার বৃষ্টির দাপট বাড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নাগরিক জীবন।
জানা গিয়েছে, পাশের রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জন্যই এই নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই আগামী দুদিন বৃষ্টির দাপট বজায় থাকবে।












Click it and Unblock the Notifications