বাম মিছিলে সপ্তাহের প্রথম দিনেই অবরুদ্ধ হওয়ার আশঙ্কায় কলকাতা
মধ্য কলকাতা থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা এবং হাওড়া স্টেশন ও তার সংলগ্ন এলাকায় সোমবার তীব্র যানজটের আশঙ্কা।
মধ্য কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার একটি অংশে যে সোমবার যানচলাচল ব্যাহত হচ্ছে তা স্পষ্টত বুঝিয়েই দিয়েছে কলকাতা পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল। সেই সঙ্গে হাওড়া কমিশনারেট সূত্রেও যা খবর যানজটের ফাঁসে পড়তে পারে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে কোনা এক্সপ্রেসওয়ে। এমনকী, যানজটের লেজ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পর্যন্ত চলে গেলেও তাতে আশ্চর্যের কিছু নেই বলেও দাবি করছে হাওড়া জেলা পুলিশ।
কলকাতা পুলিশ যানজট মোকাবিলায় সোমবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর জন্য বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, সিজিআর রোড, হাইড রোড, জহরলাল নেহরু রোড, ডায়মন্ড হারবার রোডে কোনও পণ্যবাহী গাড়ি চলবে না। আপতকালীন পরিস্থিতিতে বদলানো হবে যে কোনও রাস্তার যানচলাচলের মুখ।

এদিকে, সকাল ৬টা থেকেই আন্দুল রোড ও হাওড়া স্টেশনের সামনে যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যায়। সকাল ১০ টা থেকে কোনা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোড, আন্দুল রোডের একদিক বন্ধ করে দেওয়া হয়। একটি লেন দিয়েই দুই দিকের গাড়িকে যাতায়াত করানো হচ্ছে। তবে, যান হাজার চেষ্টা করেও যানচলাচল কতটা স্বাভাবিক রাখা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে খোদ কলকাতা এবং হাওড়া পুলিশ।
{promotion-urls}












Click it and Unblock the Notifications