Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata: সন্ধ্যা নামতেই পার্কস্ট্রিট ঘিরল ১৫০০ পুলিশ! রয়েছেন সর্বোচ্চ আধিকারিকরা, কেন হঠাৎ তৎপরতা?

Kolkata: গত কয়েকদিনে বাংলার দুই প্রান্ত মুর্শিদাবাদ এবং ক্যানিং থেকে ধরা পড়েছে একাধিক জঙ্গি! যা নিয়ে উত্তাল বাংলা। সেই আবহেই আজ বুধবার বড়দিন (25th December 2024)। সন্ধ্যা নামতেই ভিড় বাড়ছে পার্কস্ট্রিটে (Park Street)। ভিড় উপচে পড়ছে শহরের বিভিন্ন দর্শনিয় স্থানগুলিতে। এমনকি শপিং মল, মন্দির-গির্জাগুলিতেও ভিড় চোখে পড়ার মতো।

এই অবস্থায় চরম সতর্ক কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরজুড়ে প্রায় ৩ হাজার পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে। মোতায়েন থাকছেন পুলিশের সর্বোচ্চ আধিকারিকরা। এমনকি কলকাতা পুলিশ কমিশনারও নিরাপত্তা খতিয়ে দেখতে যেতে পারেন বলে খবর। অন্যদিকে কলকাতার (Kolkata) বিভিন্ন অংশেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

christmas

সন্ধ্যার পর থেকে শুধুমাত্র পার্ক স্ট্রিটের জন্য ১৫০০ পুলিশ মোতায়ন করা হবে। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে পার্ক স্ট্রিটের উপর বিশেষ নজর চালাবে কলকাতা পুলিশে। এছাড়া যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি চালাবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। থাকবে বিশেষ স্কোয়াড। এছাড়াও কলকাতা পুলিশের বিশেষ উইনার্স বাহিনী মোতায়ন থাকবে পার্কস্ট্রিট সহ শহরের বিভিন্ন প্রান্তে। বাড়তি নজরদারি চলানোর জন্য ভিড়ের মধ্যে সাদা পোশাকে মিশে থাকবেন পুলিশের আধিকারিকরা।

অন্যদিকে কলকাতা জুড়ে ২০০ বেশি পুলিশি পিকেট করা হয়েছে। নজরদারি চালানো হবে ওয়াচ টাওয়ার থেকেও। জানা যাচ্ছে, শুধুমাত্র পার্ক স্ট্রিট জুড়ে ৬ টি ওয়াচ টাওয়ার, ১৫ টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ সহ বিশেষ করে 'মে আই হেল্প ইউ' বুথ থাকবে। কোনও রকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে যাতে জানানো সম্ভব হয় সেজন্যে এই ব্যবস্থা থাকবে। এছাড়াও প্রচুর সংখ্যক ভলান্টিয়ারকেও মৈতায়েন করা হয়েছে শহরবাসীর নিরাপত্তায়।

পাশাপাশি পার্ক স্ট্রিটের সমস্ত হোটেল ও রেস্তোঁরাতেও নজরদারি চালাচ্ছে পুলিশের বিশেষ টিম। তবে প্রবল ভিড় সামাল দেওয়ার জন্য আজ ২৫ ডিসেম্বর এবং আগামী ৩১ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। এছাড়া পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। এছাড়াও এই রাস্তার সংলগ্ন অনেক রাস্তা বন্ধ থাকবে।

উড স্ট্রীট , রাসেল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রীটের একটি অংশ সহ বেশ কয়েক টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করে ঘুরিয়ে দেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রের খবর। বন্ধ থাকবে পার্কস্ট্রিটও। ফলে শহরের বিভিন্ন প্রান্তে তীব্র যানজটের আশঙ্কা আছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+