'আমি পদত্যাগ করছি না, লড়াই চলবে', সুপ্রিম কোর্টের বার্তার পরে কী বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতি বাইরো ইন্টারভিউ দিলে তাঁর রায় দেওয়ার অধিকারী থাকে না। গতকাল এমনই মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করেই এই বার্তা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

তারপরেই মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'কারা রটাচ্ছে আমি পদত্যাগ করছি? আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে , সে লড়াই চলবে। বিভিন্নভাবে লড়াই চলবে। আমি তো চিরকাল এখানে থাকবো না, কিন্তু লড়াই চলবে।'

সুপ্রিম কোর্টের বার্তার পরে কী বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তিনি আরও বলেছেন, 'সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমাকেই এর ব্যাখ্যা দিতে হবে। আমি ইন্টারভিউ দিয়েছি, আমাকেই ব্যাখ্যা দিতে হবে। যা বলিনি সেটা নিয়েই অভিযোগ করা হচ্ছে।' প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ তিনিই দিয়েছিলেন।

তাঁর নির্দেশের পরেই সিবিআই রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে। এবং পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি। একের পর এক নেতা পর্ষদ সভাপতি থেকে শুরু পর্যদের প্রাক্তন কর্মকর্তা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালের উপাচার্য থেকে বিধায়ক। অএনেকেরই ঠাঁই হয়েছে শ্রীঘরে। এখনও অনেক নেতা -বিধায়ক রয়েছেন সিবিআই ইডির স্ক্যানারে। তাঁদের দফায় দফায় জেরাও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সুপ্রিম কোর্টের বার্তার পরে কী বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এদিন এজলাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি কোনও কথা বলব না', নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক রায় দিয়েছেন তিনি। একাদিক সংবাদ মাধ্যমে কথাও বলতে শোনা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর রায়ে যেমন কয়েকশো ভুয়ো চাকরি প্রার্থীর চাকরি গিয়েচে তেমনই একাধিক যোগ্য চাকরি প্রার্থী চাকরিও পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+