Suvendu Adhikari-Koustav Bagchi: অভিষেকের অফিসের সামনে চাকরি প্রার্থীদের মিছিল! হাঁটলেন কৌস্তুভ-শুভেন্দু
Suvendu Adhikari-Koustav Bagchi: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে থেকে মিছিল চাকরি প্রার্থীদের। আর সেই মিছিলে পাশাপাশি হাঁটতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। চাকরি প্রার্থীদের মিছিলে দুইজনের যোগদান বঙ্গ রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যদিও কৌস্তুভ জানিয়েছেন, এটা একটা অরাজনৈতিক মিছিল। আর সেই কারনে তাঁর আসা। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মিছিলে হাঁটা প্রসঙ্গে কংগ্রেস নেতার দাবি, দেখুন না আগে কি হয়। তাহলে আগামিদিনে বিজেপিতে যোগ দেবেন কৌস্তুভ? তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তিনি। গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করেন কৌস্তুভ বাগচী।

একই সঙ্গে নাম না করে বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নানকে আক্রমণ করেন। কংগ্রেস নেতার এহেন মন্তব্য ঘিরে রাজ্য-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আর এরপরেই বিরোধী দলনেতার সঙ্গে এক মিছিলে পা মেলালেন কৌস্তুভ। অন্যদিকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে পুলিশের তরফে কড়া ব্যবস্থা করা হয়। অফিসের সামনে ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ ভাবে ঘিরে দেওয়া হয়।
এমনকি চাকরি প্রার্থীদের মিছিল একটি ব্যারিকেড করে বার করে দেন পুলিশ আধিকারিকর। পুলিশের এহেন আচরণ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ ছাড়া মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একেবারে বিগ জিরো। আর এটাই বড় প্রমাণ। পাশাপাশি চাকরি প্রার্থীদের একজোট হওয়ার বার্তা দেন বিরোধী দলনেতা। আর লড়াই করে অধিকার ছিনিয়ে নেওয়ারও ডাক দেন তিনি। তবে তিনি এই বিষয়ে বিধানসভায় সরব হবেন বলেও জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
বুধবার সকাল থেকেই গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা কামক স্ট্রিটে এসে জমায়েত করতে শুরু করে। কামাক স্ট্রিট থিয়েটার রোডের সংযোগস্থল থেকে শুরু হয় এই মিছিল। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে যায় এই মিছিল। কলকাতা হাইকোর্টের রায়ের পরেই আজকেই মিছিল হয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে চাকরি প্রার্থীদের মিছিল নৈতিক জয় হিসাবেই দেখা হচ্ছে।
যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল। তবে তাঁদের দাবি, চাকরি পারথীদের বিষয়টিকে মানবিক ভাবে সরকার দেখছে। সমস্যা দ্রুত সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications