Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maniktala Assembly Bypoll 2024: মাটি কামড়ে লড়াই, শেষ বেলায় মানিকতলায় ঝোড়ো প্রচার কল্যাণের

Maniktala Assembly Bypoll 2024: আর মাত্র হাতে কয়েক ঘণ্টা! আগামী ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। উপ নির্বাচন হবে মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রে।

আইনি জটিলতায় দীর্ঘদিন পর মানিকতলা বিধানসভায় উপ নির্বাচন (Maniktala Assembly bypoll 2024) হতে চলেছে। সেই কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।

kalyan choube

দীর্ঘ সময় ধরে মানিকতলা বিধানসভায় (Maniktala Assembly bypoll 2024) বড় প্রভাব ছিল সাধন পাণ্ডের। একাধিকবার এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি (Kalyan Chaubey)। কয়েক বছর প্রয়াত হয়েছেন সাধন পাণ্ডে। আর সেই কারণে মানিকতলায় উপ নির্বাচন হচ্ছে। এই কেন্দ্র এবার ছিনিয়ে নিতে মরিয়া বঙ্গ বিজেপি। একেবারে মাটি কামড়ে প্রচার সেরেছেন প্রার্থী কল্যাণ চৌবে। একেবারে মানুষের দরজায় দরজায় পৌঁছে গিয়েছেন তিনি। শুনেছেন মানিকতলার মানুষের দুঃখ- দুর্দশার কথা।

বার্তা দিয়েছেন পাশে থাকার। অন্যদিকে কল্যাণ চৌবের সমর্থনে মানিকতলা বিধানসভার একাধিক জায়গায় প্রচার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপির শীর্ষ নেতা। প্রচার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রচারের শেষ লগ্নে আজ সোমবারও একেবারে সকাল থেকে কোমর বেধে প্রচার করলেন বিজেপি প্রার্থী।

বিপ্লবী বিরেণ ঘোষ সরণি, ১৪ নম্বর ওয়ার্ডে এদিন সকালে একটি পথ সভায় অংশ নেন বিজেপি প্রার্থী। আর সেখান থেকেই কার্যত শাসকদল তৃণমূলকে চ্যালেঞ্জ ছোড়েন কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে বক্তব্য রাখেন তিনি। একই সঙ্গে মানিকতলার উন্নয়নের স্বার্থে মানুষকে নরেন্দ্র মোদীর পক্ষে ভোট দেওয়ারও আবেদন জানান প্রাক্তন ফুটবলার তথা মানিকতলার বিজেপি প্রার্থী।

বলে রাখা প্রয়োজন, আগামী ১০ এপ্রিল উপ নির্বাচন রয়েছে মানিকতলা সহ চার কেন্দ্রে। ফলাফল প্রকাশ হবে ১৩ জুলাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+