তাপপ্রবাহের মধ্যেই কালবৈশাখীর সম্ভাবনা! আশার কথা জানাল আবহাওয়া দফতর
আগামী দুদিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
আগামী দুদিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে ১২ মে-র পর কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে।
এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি ওপরে থাকবে বলে জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদার
আবহাওয়া মোটামুটি শুকনো থাকলেও, ১২ মে থেকে পরিস্থিতির বদল হতে পারে।
উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২১.৩
কালিম্পং ২৫
কোচবিহার ২৯.৭
জলপাইগুড়ি ৩০.৩
শিলিগুড়ি ২৯.৪
মালদা ৩৮.৩

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আরও দুদিন আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ১২ মে-র পর থেকে পরিস্থিতি বদল হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ৪১.৩
বাঁকুড়া ৪১.৮
শ্রীনিকেতন ৪০
বর্ধমান ৪০

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও, আবহাওয়া দফতরের অনুমান পরিস্থিতির পরিবর্তন হতে পারে ১২ মের পর থেকে।
হতে পারে কালবৈশাখী।
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ৪১.৪
ব্যারাকপুর ৩৮
দিঘা ৩৫.৬
দমদম ৩৯.২
ক্যানিং ৩৬.৬
ডায়মন্ডহারবার ৩৪.৯












Click it and Unblock the Notifications