Recruitment Scam: অভিষেকের ‘লিপ্স অ্যান্ড বাউন্ডসে’ এত কম সম্পত্তি বাজেয়াপ্ত? প্রশ্ন হাইকোর্টের
Bengal Teacher Recruitment Scam: 'লিপ্স অ্যান্ড বাউন্ডস' সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ কম কেন? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে নতুন করে রিপোর্ট পেশ করল ইডি-সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানিতে ইডির তদন্তকারীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।
শুধু তাই নয়, যে টাকা বাজেয়াপ্ত হয়েছে তার সূত্র কী সে বিষয়েও তথ্য জানা হয়েছে তা নিয়েও এদিন প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। এদিন ইডি এবং সিবিআই যে রিপোর্ট পেশ করে তাতে প্রায় ১৪৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে (Bengal Teacher Recruitment Scam) বলে জানানো হয়।'

যদিও তার বাজারমূল্য ২৫০ কোটি টাকার বেশি বলে দাবি আদালতে। সাম্প্রতি বাজেয়াপ্ত করা দুটি সম্পত্তি এখনো নিশ্চিত হয়নি বলে জানাল ইডি। যদিও বিচারপতি অমৃতা সিনহা ওই রিপোর্ট দেখে বলেন, লিপস এন্ড বাউন্ডস এবং তারা ডিরেক্টরদের বাজেয়াপ্ত করা সম্পত্তির যে আর্থিক মূল্য দেখা যাচ্ছে সেটা অত্যন্ত কম। তাঁর প্রশ্ন টাকার উৎস কি সেটাও বলা নেই। আপনারা কি সেখানে পৌঁছেছেন? ইডিকে প্রশ্ন করেন বিচারপতি সিনহা।
যদিও সেটি সিবিআই এর রিপোর্ট থেকে পাওয়া যাবে বলে আদালতে জানায় ইডি। বিচারপতি বলেন, আপনাদের রিপোর্ট দেখে যা বোঝা যাচ্ছে যে এই সংস্থার কোনও আয়ের উৎস নেই, টাকা অন্য কোথাও থেকে আসছে। গতকালই প্রায় সাড়ে তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী।
বিচারপতি বলেন, আপনারা যদি তদন্তের অগ্রগতি না দেখাতে পারেন তাহলে অভিযুক্তরা তো জামিন পেয়ে যাবে। দুই কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীকে উদ্দেশ করে এই মন্তব্য করেন বিচারপতি। এর পরেই বিচারপতি জানতে চান, চার্জগঠনের বিষয়ে কি ভাবছে তদন্তকারী সংস্থা।
ইডি জানায়, এখনও চূড়ান্ত চার্জশিট দাখিল হয়নি। বিচারপতি বলেন, যেভাবে আপনারা এগোচ্ছেন তাতে সময় লাগবে। এমনকি তদন্ত কবে শেষ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। এক্ষেত্রে সিবিআই সওয়ালে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে আমরা মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারছি না। সুপ্রিম কোর্ট তাকে রক্ষাকবচ দিয়েছে। এই কারণে তদন্তে বিলম্ব হচ্ছে। বলে রাখা প্রয়োজন, লিপস এন্ড বাউন্সের সিইও পদে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই রয়েছে।












Click it and Unblock the Notifications