Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা আর শুনবেন না জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়! দায়িত্ব দেওয়া হল অন্য বিচারপতিকে

প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা থেকে বিচারপতি সৌমেন সেনের সরে দাঁড়ানোর দিনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল। তাঁর এয়জলাস থেকে প্রাথমিকে নিয়োগ ক্রান্ত মামলাগুলি সরিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তে তাঁর এজলাসে পাঠানো হয়েছে শ্রমিক ও শিল্প সংক্রান্ত মামলাগুলি।

মঙ্গলবার শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সড়ে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বিচারপতি সৌমেন সেন। রায় নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যারে সঙ্গে তাঁর বিরোধের মধ্যে এদিনই প্রথম মুখ খোলেন বিচারপতি সেন। তিনি বলেন, এই আদালত অপমানিত হয়েছে। প্রেসকে বলার অধিকার সবার আছে। কিন্তু বিচারপতির শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে। এনাফ ইস এনাফ। তিনি আরও বলেন, কোনও মামলাতেই এটাচমেন্ট নেই।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এদিকে দুই বিচরপতির বেনজির সংঘাত নিয়ে এদিনই প্রথমবার মুখ খুলেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি বলেছেন, এই ঘটনায় তিনি লজ্জিত। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। তারপরেই বিচারপতিদের বিচার্য বিষয় বদলের বিষয়টি সামনে আসে।

হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এখন থেকে বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা শুনবেন। প্রসঙ্গত বিচারপতি রাজাশেখর মান্থা হলেন, সেই বিচারপতি, যাঁর যোধপুর পার্কের বাড়ির আশপাশে এবং হাইকোর্ট চত্বরে ২০২৩-এর জানুয়ারির আট তারিখ রাতে একাধিক পোস্টার পড়ে। পরের দিন এজলাসের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। সেই সময় ওই ঘটনাতেও তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

অন্যদিকে এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। প্রায় আড়াশো আইনজীবী এব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বিনা প্ররোচনায় ২৫ জানুয়ারি এই মন্তব্য করেন বলে চিঠিতে বলা হয়েছে।

প্রসঙ্গত রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে সংরক্ষিত আসনে ভর্তিতে অনিয়ম নিয়ে করা মামলায় গত ২৪ জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই দিনই ওই নির্দেশে স্থগিতাদেশ দেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। পরের দিন সিবিআইয়ের কথা এফআইআর খারিজ করেন দেয় বিচারপতি সেনের ডিভিশনি বেঞ্চ।

সেই ২৫ জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থে জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন। সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের এজি কিশোর দত্তের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

দুই বিচারপতি সংঘাত প্রকাশ্যে আসার প্রায় সঙ্গে সঙ্গে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। মেডিক্যাল ভর্তি সংক্রান্ত মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরিয়ে নেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+