Junior Doctors Hunger Strike: অনশন তুলতে মঞ্চে গিয়ে চিঠি ধরাল পুলিশ, এবার ‘গণইস্তফা’ এসএসকেএমেও
Junior Doctors' Hunger Strike: ১১৭ ঘণ্টা পার হয়ে গিয়েছে। সরকারের তরফে এখনও কোনও সাড়া মেলেনি। ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান সরাতে ফের একবার চিঠি কলকাতা পুলিশের (Kolkata Police)। হেয়ার স্ট্রিট থানার তরফে চিঠি ধরানো হল অনশনরত চিকিৎসকদের (Doctors Protest)। ধর্মতলার অনশন মঞ্চে (Dharmatala) গিয়ে চিঠি পুলিশের।
অনশন মঞ্চে ৭ চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এই ৭ জনের মধ্যে রয়েছেন আরজি করের চিকিৎসক অনিকেত মাহাত। তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। চিকিৎসকদের অন্যত্র চিকিৎসা প্রয়োজন বলে ধর্মতলা থেকে সরে হাসপাতালে যেতে অনুরোধ পুলিশের। বৃহস্পতিবার বিকেলেই ধর্মতলার অনশনমঞ্চে পৌঁছে অনশনকারী সাত জুনিয়র ডাক্তারকে চিঠি দেন হেয়ার স্ট্রিট থানার ওসি।

পুলিশের ওই চিঠিতে লেখা রয়েছে, "প্রশাসনের অনুমতি ছাড়াই মঞ্চ বানিয়েছেন চিকিৎসকরা। অনশন মঞ্চের বোর্ড থেকে পাওয়া তথ্য বলছে, চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি (Junior Doctors Health) হচ্ছে। কলকাতা পুলিশের তরফে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হলেও তা নেননি চিকিৎসকরা। তাই অনুরোধ করা হচ্ছে, এই জায়গা ছেড়ে চিকিৎসার জন্য অন্যত্র যান।''
যদিও চিঠিতে পুলিশের এই অনুরোধ মানতে নারাজ চিকিৎসকরা। ১০ দফা দাবি না পূরণ হলে রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন তাঁরা। পুলিশের এই অনুরোধকে 'কুমিরের কান্না' বলেও কটাক্ষ আন্দোলনরত চিকিৎসকদের। অবস্থান মঞ্চ ছাড়তে নারাজ আরজি করের অনিকেত মাহাতও (Aniket Mahato)। চিকিৎসকদের কথা ভেবে আরজি করে প্রস্তুত রাখা হয়েছে আইসিইউও।
বৃহস্পতিবার সকালে আমরণ অনশন তোলার অনুরোধ করেন সিনিয়র চিকিৎসকদের একাংশও (Senior Doctors)। তাঁরা বলেন, "জুনিয়র চিকিৎসকদের দাবি ন্যায্য়। তা ছিনিয়ে নিতে হবে। কিন্তু জীবন বাজি রেখে নয়। সরকারকে বলব ওঁদের প্রতি মানবিক হোন।"
এদিকে, আরজি করের পর এবার এসএসকেএমেও গণইস্তফা (Mass Resignation at SSKM)। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে ইস্তফা এসএসকেএমের ৪০ জন চিকিৎসক-অধ্য়াপকের। আজই স্বাস্থ্যভবনে ইস্তফা পত্র পেশ। তালিকা আরও দীর্ঘায়িত হতে পারে বলেও হুঁশিয়ারি চিকিৎসকদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications