Semiconductor Plant In Kolkata: 'সেমিকন্ডাক্টর প্লান্ট' হবে কলকাতায়! কীভাবে উপকৃত হবেন বাংলার মানুষ? জানুন
Semiconductor Plant In Kolkata: আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi)! আর এরপরেই কলকাতার জন্য বড় ঘোষণা। 'সেমিকন্ডাক্টর প্লান্ট' (Semiconductor Fabrication Plant) কলকাতায় তৈরির সম্ভাবনা। আধুনিক একটি চিপ তৈরির সংস্থা।
এই চিপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হল সেমিকন্ডাক্টর (Chip Manufacturing Plant)। আর সেটাই এবার তৈরি হবে শহরে। 'কোয়াড' সম্মেলনে যোগ দিতে আমেরিকায় ইয়ড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বৈঠক হয় জো বাইডনে সঙ্গে (Modi Biden Meet) । যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

আর সেখানে সেমিকন্ডাক্টর কারখানা' কারখানা (Semiconductor Plant In Kolkata) তৈরি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জো বাইডেনের আলোচনা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েহে। আগেই ভারতে তিনটি 'সেমিকন্ডাক্টর কারখানা'র ভারতে তৈরি হবে বলে সিদ্ধান্ত নেয় মোদী সরকার। যার মধ্যে একটি গুজরাতে হবে বলে খবর।
তেমনই আরও একটি কারখানা বাংলায় তৈরি করা নিয়ে বৈঠক সারলেন মোদী। এই কারখানা কলকাতায় তৈরি হলে বিপুল কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। 'সেমিকন্ডাক্ট'র একটি আধুনিক বস্তু। যা চিপ কিংবা মাইক চিপে ব্যবহার করা হয়। ইলেকগট্রিফিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ 'সেমিকন্ডাক্ট'।
কিছুক্ষেত্রে তড়িৎবাহী হতে পারে। বিভিন্ন ধরনের ইলেকট্রিক সরঞ্জাম তৈরিতে বিশেষ এই বস্তুর প্রয়োজন হয়। যথেষ্ট চাহিদা আছে। বিশেষ করে মোবাইল, টিভি তো বটেই, ল্যাপটপ কিংবা ক্যামেরা তৈরিতেও 'সেমিকন্ডাক্টর' এর প্রয়োজন হয়।
চিপে থাকা এই 'সেমিকন্ডাক্ট' মূলত এই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটের জন্যে খুই গুরুত্বপূর্ণ। বলে রাখা প্রয়োজন, একাধিক সংস্থা 'সেমিকন্ডাক্ট' প্রযুক্তি নিয়ে একাধিক কাজ করছে। এমনকি শুরু হয়েছে গবেষণাও। মার্কিন সংস্থা 'গ্লোবাল ফাউন্ডারিজ়' এক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ।
মনে করা হচ্ছে, এই সংস্থারই কোনও শাখা কলকাতা কিংবা সংলগ্ন এলাকায় খোলা হতে পারে (Semiconductor Plant In Kolkata)। এই বিষয়ে যদিও আরও দীর্ঘ আলোচনা হবে। তবে কলকাতা কিংবা বাংলার মানুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের।












Click it and Unblock the Notifications