জয়ন্ত সিংয়ের অট্টালিকার কথা জানা ছিল না! আর কী কী বললেন সৌগত রায়?
আড়িয়াদহে কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিংহের কর্মকাণ্ডে শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে চরম অস্বস্তি। ঘরে বাইরে একাধিক প্রশ্নের সামনে পড়তে হচ্ছে সৌগত রায়, মদন মিত্রদের। এবার কড়া সিদ্ধান্ত নেওয়া হল। তৃণমূল কোনও বড় প্রোমোটার, সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখবে না।
দুষ্কৃতীদের সঙ্গে দলের একাংশের সম্পর্ক স্থাপন হয়েছে। এই কথা ঘুরিয়ে স্বীকার করে নিলেন সৌগত রায়। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। জয়ন্ত সিং যে প্রাসাদ সম অট্টালিকা তৈরি করেছে। তা জানা ছিল না। এমনটাই জানিয়েছেন সাংসদ সৌগত রায়।

সোমবার কামারহাটি বিধানসভা এলাকায় নেতৃত্বদের বৈঠক হয়। দমদমের সাংসদ সৌগত রায়, এলাকার বিধায়ক মদন মিত্র সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানেই জয়ন্ত সিং সম্পর্কে বক্তব্য ওঠে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জয়ন্ত সিংহের মতো দুষ্কৃতীদের সঙ্গে আগামী দিনে তৃণমূলের যোগাযোগ থাকবে না। এই কথা জোর গলায় দাবি করেন সৌগত রায়।
কামারহাটির বিষয় নিয়ে এখন থেকে কেবল সাংসদ সৌগত রায় বক্তব্য রাখবেন। আর কেউ এই বিষয়ে বক্তব্য সংবাদ মাধ্যমে রাখবেন না। এই বিষয়টিও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কামারহাটির বিষয়ে বিধায়ক মদন মিত্র বেশিরভাগ সময়ে বক্তব্য রাখেন। এই জয়ন্ত সিং সম্পর্কেও বক্তব্য রেখেছেন মদন। কিন্তু আর এখন থেকে নয়। তাহলে কি বিধায়কের ডানা ছাঁটা হল? আপাতত মুখ বন্ধ করা হল মদন মিত্রের? সেই প্রশ্ন উঠেছে।
সৌগত রায়কে পাশে বসিয়ে মদন মিত্র নিজেই এই কথা জানিয়েছেন। এখন থেকে কামারহাটি এলাকার বিষয়ে বক্তব্য একমাত্র রাখবেন সাংসদ। জয়ন্ত সিংহের সঙ্গে যে স্থানীয় তৃণমূল নেতাদের যোগাযোগ ছিল। একপ্রকার স্বীকার করে নিয়েছেন সাংসদ। আগামী দিনে এমন হবে না। সে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।
জয়ন্ত সেন সম্পর্কে কান পাতলে একাধিক বক্তব্য শোনা যায়। বহু বছর ধরেই এলাকার ডন হয়ে গিয়েছিল এই জয়ন্ত। তৃণমূল নেতাদের সঙ্গেও তার যথেষ্ট ওঠাবসা ছিল। আড়িয়াদহ এলাকার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যদিও সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
জয়ন্ত সিং ও তার একাধিক সঙ্গী এখন পুলিশ হেফাজতে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। জয়ন্ত সিংয়ের রেয়াত করা হবে না। কড়া শাস্তি দেওয়া হবে। এই কথা সোমবার জানিয়েছেন সাংসদ সৌগত রায়।












Click it and Unblock the Notifications