উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই উৎকর্ষ কেন্দ্রের তালিকা থেকেও বাদ যাদবপুর, রাজ্যকেই নিশানা বিজেপির
গত এক সপ্তাহ ধরেই সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক কারণে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এবার দেশের উৎকর্ষ কেন্দ্রের তালিকা থেকেও বাদ গেল বঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম।
দেশের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে 'উৎকর্ষ কেন্দ্র' হিসেবে গড়ে তোলা যেতে পারে, সেই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটা প্রাথমকি তালিকা তৈরি করেছিল কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বাদ গিয়েছে।

কেন পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সংশ্লিষ্ট তালিকা থেকে বাদ দেওয়া হল, তা নিয়ে সংসদে কেন্দ্রীয় সরকারকে সে প্রশ্ন করেছিলেন বিজেপির সাংসদ শমীক ভট্টাটার্য। এই বিষয়ে জবাব দেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি যাদবপুরের বাদ যাওয়ার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন।
সুকান্ত মজুমদার বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রথমে ৩,২৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাবিত হয়েছিল। কিন্তু পরে সেই বাজেট প্রস্তাব সংশোধন করে ৬০৬ কোটি টাকায় নামিয়ে আনা হয়। কিন্তু বিশেষজ্ঞ কমিটি' মনে করেছে, এই বাজেটে কোনও প্রতিষ্ঠানকে উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।
একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে কমিটি সুপারিশ অনুসারে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্র' হিসেবে গড়ে তোলার তালিকা থেকে বাদ দেওয়া হোক। কমিশন সেই সুপারিশে অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য গত শনিবার উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েবকুপার সম্মেলন উপলক্ষ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রীব ব্রাত্য বসু। কিন্ত শিক্ষামন্ত্রীর সামনেই তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ক্রমেই রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। ঘটনায় অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন রাজ্যের শিক্ষামন্ত্রী। পাল্টা শিক্ষামন্ত্রীর গাড়িতে এক ছাত্রের গুরুতর আহত হওয়ার অভিযোগ তোলেব বামপন্থী ছাত্র সংগঠন।












Click it and Unblock the Notifications