Jadavpur University: যাদবপুরে নতুন ডেডলাইন! ‘শাটডাউন’-র হুঁশিয়ারি, জরুরি ভিত্তিতে উপাচার্যকে তলব রাজ্যপালের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh)। মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন, জানতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
যাদবপুর (Jadavpur Clash) নিয়ে মামলার শুনানি ১২ মার্চের পরিবর্তে ১৩ মার্চ করার আবেদন জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আবেদন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তখনই উক্ত কথোপকথন হয় বলে জানা গিয়েছে।

বিচারপতি ঘোষ বলেন, "আমি আবারও বলছি যে মন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। যদি এরকমটা হত যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপর হামলা করেছে, নিরাপত্তা আধিকারিকের সংখ্যা অপ্রতুল হয়ে পড়েছে এবং নিরাপত্তা আধিকারিকদের আহত হওয়ার পর মন্ত্রী আহত হয়েছেন, তাহলে অন্য ব্যাপার ছিল। কিন্তু এখানে সেটা হয়নি।"
বিচারপতি আরও বলেন, "যদি সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিরা একবার পদ গ্রহণ করেন, তাহলে তাকে প্রোটোকল তো মানতেই হবে।" প্রত্যুত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, "সব জায়গায় তো PSO নিয়ে প্রবেশ করা সম্ভব হয় না।" এদিকে, জরুরি ভিত্তিতে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেকে পাঠালেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এমনটাই খবর।
এদিকে, ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে তিনি কীভাবে রাজ্যপালের বৈঠকে যোগ দেবেন তা নিয়ে জল্পনা। নামকরা প্রতিষ্ঠানের অচলাবস্থা কি কাটবে না? যাদবপুরের ঘটনা নিয়ে উপাচার্যের কাছে তলব করা রিপোর্টও আচার্য সিভি আনন্দ বোসের কাছে জমা পড়েছে বলে জানা গিয়েছে। এব্যাপারে অনুসন্ধান কমিটিও তৈরি হচ্ছে।
ওদিকে যাদবপুর কাণ্ডে নতুন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেডলাইন পড়ুয়াদের। সেই সময়ের মধ্যে কর্তৃপক্ষ আলোচনায় না বসলে পুরোদমে অচলাবস্থা তৈরি করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। শুক্রবার নাগরিক মিছিলেরও ডাক দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। দুপুর তিনটেয় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েতের ডাক দিয়েছে পড়ুয়ারা।












Click it and Unblock the Notifications