ইন্ডিগো - এয়ার ইন্ডিয়ার বিমানের সংঘর্ষ, কলকাতা বিমান বন্দর বড় দুর্ঘটনার থেকে রক্ষা
বরাত জোড়ে বড় দুর্ঘটনা এড়ানো গেল কলকাতা বিমান বন্দরে। দুটি যাত্রী বোঝাই বিমানের মধ্যে সংঘর্ষ হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। শেষ মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গেল। বুধবার বেলার দিকে এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে যায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দরে।
ঠিক কী হয়েছে এই দিন? দুটি বিমানই যাত্রী বোঝাই করে ওড়ার অপেক্ষায় ছিল। রানওয়ের কাছাকাছি পৌঁছে ওড়ার আগে দুর্ঘটনা ঘটে। দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়। দুটি বিমানের ডানায় ধাক্কা লাগে। বেলা ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

রানওয়েতে এই ভয়াবহ ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ইন্ডিগো সংস্থার দুটি বিমান অত্যন্ত কাছে চলে আসে। সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি৷ বিমান দুটির ডানায় সংঘর্ষ হয়৷ জানা গিয়েছে, ইন্ডিগোর বিমানটি অন্যটিকে ধাক্কা মেরেছে বলে প্রাথমিকভাবে খবর।
সংঘর্ষের কারণে এয়ার ইন্ডিয়া একটি ডানার উপরের অংশ ভেঙে পড়ে যায়। ইন্ডিগোর ডানার একটি অংশ বেঁকে গিয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি কলকাতা থেকে চেন্নাইতে যাচ্ছিল৷ অন্য বিমানটি কলকাতা থেকে দ্বারভাঙা যাচ্ছিল। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর চত্বরেও আলোড়ন ছড়িয়ে পড়ে।সংঘর্ষ জোরে হলে কী হতে পারত? সেই চর্চা হয়। বরাত জোরে এড়ানো গেল বড় দুর্ঘটনা।
ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন ( ডিজিসিএ) এর তরফ থেকে গোটা বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। দুই বিমানের চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
এছাড়াও বিমান বন্দরের গ্রাউন্ড স্টাফদের বিরুদ্ধেও তদন্ত করা হবে। যাত্রীদের ক্ষতিগ্রস্ত বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনায় বিমান পরিসেবায় সাময়িক বিঘ্ন ঘটেছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications