শীতকালে চিড়িয়াখানায় নতুন এই খুদে সদস্যকে দেখার জন্য ভিড় জমছে দর্শনার্থীদের
শীতকালে চিড়িয়াখানায় নতুন এই খুদে সদস্যকে দেখার জন্য ভিড় জমছে দর্শনার্থীদের
করোনা সংক্রমণের জেরে কলকাতা শহরের সব দর্শনীয় স্থানই বন্ধ করে রাখা হয়েছিল কয়েক মাস যাবৎ। শীতকালে শহর তথা জেলার মানুষের প্রথম পছন্দ আলিপুর চিড়িয়াখানা। শীতের আমেজ গায়ে মেখে আট থেকে আশি সকলেই এখানে আসতে পছন্দ করেন। কিন্তু করোনা গ্রাসে আদৌও এই আনন্দ উপভোগ করা এ বছর সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে এখন আর সেই সংশয় নেই। কারণ নিউ নর্মালে চিড়িআখানা খুলে দেওয়া হয়েছে, আসছে দর্শকও।

বর্তমানে দর্শকদের নজর কাড়ছে চিড়িয়াখানার নতুন সদস্য লক্ষ্মী নামে জিরাফের এক ছানা। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, গত ২৭ নভেম্বর এক পুত্রসন্তানের জন্ম দেন লক্ষ্মী নামের ওই জিরাফ। জন্মের পর গত আটদিন জিরাফের স্বাস্থ্যের দিকে নজর ছিল চিকিৎসকদের। শনিবার আতুঁড় ঘর থেকে প্রথম বের হয় ছোট্ট জিরাফ এবং দর্শকদের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। চিড়িয়াখানায় আসা খুদে সদস্যরা এই ছোট্ট জিরাফকে দেখে বেজায় খুশি।
কখনও আপন মনে টলমল পায়ে হাঁটছে আবার কখনও অবাক চোখে দর্শকদের দিকে তাকিয়ে রয়েছে সে। দর্শকরাও ভিড় জমাচ্ছে তাকে দেখার জন্য। চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত বলেন, 'জিরাফের বাচ্চা হয়েছে। শীতকালে আমাদের নতুন অতিথি ও। ওর স্বাস্থ্য ঠিকঠাক আছে। একে দেখে দর্শকরা খুশি।’ জিরাফ শিশুর মা লক্ষ্মীরও জন্ম হয়েছে এই আলিপুর চিড়িয়াখানায়। এখন বর্তমানে জিরাফের সংখ্যা ন’টি। গত ২ অক্টোবর সর্বসাধারণের জন্য চিড়িয়াখানা খুলে দেওয়া হলেও অন্যান্য বছরের চেয়ে কম দর্শক আসছেন এ বছর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications