আরজি করে আন্দোলনকারীদের রাখি পরালো পুলিশ, পাল্টা লেখা হল 'উই নিড জাস্টিস'

আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে গোটা বাংলা জুড়ে। আজ সোমবার রাখি বন্ধন উৎসব। আরজি কর হাসপাতালে রাখি পরানো হল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আন্দোলনকারীদের হাতে। এবারের রাখি উৎসবেও নির্যাতিতার বিচারের আওয়াজ উঠেছে। দোষীদের শাস্তির দাবি তোলা হয়েছে।

আরজি কর হাসপাতালে পুলিশের ভূমিকা প্রশ্ন উঠেছে আগেই। অন্য দিকে দেখা গিয়েছে হামলার রাতে আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীরা এদিন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হাতে রাখি পরিয়ে দিলেন। পাশাপাশি পুলিশ কর্মীদের হাতে লেখা হল ' উই ওয়ান্ট জাস্টিস'।

rg-kar

রাজ্যের বহু জায়গাতেই রাখি বন্ধন উৎসবে নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদ হয়েছে। বহু জায়গায় সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসক রাখি বন্ধন উৎসবে শামিল হয়েছেন।

রাখি বন্ধন উৎসব মানব বন্ধনে শামিল কলকাতা মেডিক্যাল কলেজ। নির্যাতিতার প্রতীকী মূর্তির হাতে রাখি পরিয়ে দেওয়া হল। একে অপরের হাত ধরে মানব বন্ধন করেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। মেডিক্যাল কলেজ চত্বরে শুধু জুনিয়র চিকিৎসকরা নয়, নার্স, সিনিয়র চিকিৎসকরাও সমবেত হন।

রোগীদের পরিবারের সদস্যরাও এগিয়ে আসেন। তারাও মানব বন্ধনে হাত হাত মেলান। বিক্ষোভরত চিকিৎসক ছাত্রদের বক্তব্য, ন্যায়বিচারের প্রতিবাদের স্বরূপ আজকের রাখির উৎসবকে মানব বন্ধনে পালন করা হল।

সোমবার সকালে নাগরিক মঞ্চের সদস্যরা ধূপগুড়ি মহকুমা হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের রাখি পরান। 'পাশে আছি আরজি কর' লেখা রাখি কর্মসূচির জন্য তৈরি করা হয়।

আরজি কর ঘটনার প্রতিবাদে
চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি। আজ সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা রাজ্য সড়কের ধারে মানববন্ধন করেন।চিকিৎসক, চিকিৎসা কর্মী, নার্স, সাধারণ মানুষ এই কর্মসূচিতে ছিলেন। রাখিও পরানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+