কলকাতা যেন 'যোশীমঠ', হেলে পড়ছে একের পর এক বহুতল! বাসিন্দারা বলছেন এর পিছনে আছে 'অদৃশ্য হাত'
Kolkata Illegal Construction: ট্যাংরার বহুতল হেলে পড়ার ঘটনার ২৪ ঘণ্টাও কাটল না! এবার বিধাননগরেও হেলে পড়ল বহুতল। বিধাননগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নারায়ানপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। রাতারাতি বহুতলের সমস্ত বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বাগুইআটির জগতপুরেও একটি বাড়ি হেলে পড়েছে বলেও খবর সামনে আসছে।
গত কয়েকদিনে বাঘাযতিন, কামারহাটি এবং গতকাল বুধবার ট্যাংরাতে বেশ কয়েকটি বহুতল হেলে (Kolkata Illegal Construction) পড়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে প্রশ্নের মুখে কলকাতা পুরসভা (kolkata municipal corporation)। এমনকি শাসকদলের কাউন্সিলারদের বিরুদ্ধে 'কাটমানি' খাওয়ার অভিযোগ সামনে আসছে।

আর এর মধ্যেই বিধাননগর পুরসভার অন্তগত নারায়ণপুর এবং বাগুইআটিতেও একটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একের পর এক ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ কলকাতাজুড়ে একটি সমীক্ষা চালিয়েছে।
আর এই সমীক্ষায় সামনে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। সমীক্ষা বলছে, গত কয়েক মাসে শুধুমাত্র কলকাতা শহরে মোট ৩০ টি বহুতল হেলে পড়েছে। মূলত নির্মাণের সময় প্রযুক্তিগত ত্রুটি এবং নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরির কারণেই একের পর এক এই বহুতল হেলে পড়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একের পর এক বহুতল হেলে পড়ার ক্ষেত্রে ৬৫ শতাংশ বেআইনি বলেও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
জানা যাচ্ছে, এই বহুতলগুলি নির্মাণের ক্ষেত্রে কোনও নকশা পর্যন্ত অনুমোদন নেওয়া হয়নি। আর তা নিয়েই তৈরি হয়ে গিয়েছে বিরাট বড় আবাসন। আর এখানেই প্রশ্ন উঠছে কীভাবে নকশা অনুমোদন ছাড়াই তৈরি হল একের পর এক বহুতল। যদিও এই সমস্ত বহুতলের বাসিন্দাদয়ের দাবি, এর পিছনে আছে এক অদৃশ্য হাত! মোটা টাকা দিলেই সব পেয়ে যাবেন। বেআইনি সমস্ত কিছু রাতারাতি 'আইনি' হয়ে যাবে বলেও দাবি বাসিন্দাদের।
কিন্তু কার এই 'অদৃশ্য হাত' কাজ করছে পুরো এই কেলেংকারির পিছনে? বাসিন্দারা বিশেষ কারোর নাম নিলেও সবাই যে শাসকদলের সঙ্গেই যুক্ত তা মেনে নিচ্ছেন। যদিও এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শহরজুড়ে অবৈধ নির্মাণের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। রাস্তায় রয়েছেন আধিকারিকরা। এক্ষেত্রে মানুষের সচেতনতার উপর জোর দেওয়ার কথা বলছেন পুর আধিকারিকরা।












Click it and Unblock the Notifications