স্বামীজি বেঁচে থাকলে বাংলা থেকে প্রস্থান করতেন! প্রতিদ্বন্দ্বী কে, স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী
আজ রাজ্যে শিক্ষার যা অবস্থা তাতে, স্বামীজি বেঁচে থাকলে বাংলা থেকে প্রস্থান করতেন। অন্য কোনও দেশে আশ্রয় নিতেন। স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন রা
আজ রাজ্যে শিক্ষার যা অবস্থা তাতে, স্বামীজি বেঁচে থাকলে বাংলা থেকে প্রস্থান করতেন। অন্য কোনও দেশে আশ্রয় নিতেন। স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা বিজেপি যুব মোর্চার ইয়ং ইন্ডিয়া রান কর্মসূচিতেও অংশ নেন।
একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মিডিয়ার একাংশ তুলে ধরার চেষ্টা করলেও, কে তাঁর প্রতিদ্বন্দ্বী তা স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা।

পুরো শিক্ষা দফতরটাই জেলে
এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে শিক্ষার যা অবস্থা তাতে পুরো শিক্ষা দফতরটাই জেলে। এদিন বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, জন্মভিটায় আসার রাস্তায় স্বামীজির ছবিগুলি ছোট ছোট। সেখানে কোনও একজন কার্বাইড দিয়ে পাকানো রাজনৈতিক নেতার বড় বড় কাট আউট। তিনি বলেন, এই সংস্কৃতি ভাল নয়। ভয়ঙ্কর সংস্কৃতি। স্বামীজির সঙ্গে ছবি দেওয়া তো দূরের কথা, নাম দেওয়ার আগে ভাবতে হয়, বলেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, এত বছর আসেন, এই প্রথম স্বামীজির বাড়িতে মেটার ডিটেক্টর বসানো হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, যাঁদেরকে একটা কুকুরও চাঁটবে না, তাঁদের জন্য মেটাল ডিটেক্টর বসানো হয়েছে, বলেন তিনি।

অভিষেক প্রতিদ্বন্দ্বী নন
এক সাংবাদিক বলেন, শুভেন্দু অধিকারী সকালে আসলেও, অভিষেক আসেন বিকেলে। সেই সময় শুভেন্দু অধিকারী বলেন, গত ২৫-২৬ বছর ধরেই ১২ জানুয়ারির সকালে তিনি স্বামীজিকে শ্রদ্ধা জানাতে আসেন। আর তিনি (অভিষেক) তাঁর (শুভেন্দু) কাউন্টার পার্ট নন। তাঁর অ্যান্টিকে তিনি (শুভেন্দু ) হারিয়েছেন, স্মরণ করে দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্বামীজির বাণী উল্লেখ করে বলেন, আমি-আমি করিও না। আমরা আমরা করিও।

কটাক্ষ সুকান্তের
এদিন স্বামীজির সিমলা স্ট্রিটে বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, স্বামীজি ছিলেন, যুব সমাজের আইকন। আর আজ যাঁদের যুব সমাজের আইকন বলে প্রচার করা হচ্ছে, তাঁদের কখনও ইডি আর কখনও সিবিআই ডাকে।

স্বামীজির জন্মদিনে বিজেপির কর্মসূচি
এদিন স্বামীজির ১৬১ তম জন্মদিনে বিজেপি যুব মোর্চার তরফে ইয়ং ইন্ডিয়া রানের কর্মসূচি নেওয়া হয়। তাতে অংশ নেন, রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যরা। কিছু সময় ছিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।












Click it and Unblock the Notifications