রাজ্যে কি একাই ভোটে লড়বে তৃণমূল? মালদার সভায় ফের সেই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
রাজ্যে একলা চলার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইন্ডিয়া জোট তিনি রাজ্যে চাইছেন না। বিজেপির বিরুদ্ধে তিনি একাই লড়বেন। এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার মালদার প্রশাসনিক সভামঞ্চ থেকে বক্তব্য রাখলেন তিনি।
মালদায় কংগ্রেস দীর্ঘ দিন ধরে জিতে এসেছে। কিন্তু কোন উন্নয়নমূলক কাজ করেছে? সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ কংগ্রেসের সঙ্গেও রাজ্যে সমানভাবে দূরত্ব রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে বাংলায়। মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছেন, তখন মালদায় ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে। কংগ্রেসের নেতা জয়রাম রমেশ চাইছেন তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোটে থাকুক। রাজ্যে জোটের পক্ষে আসন বন্টন হোক। কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় এ দিন অন্য সুর দেখা গেল।
রাজ্যের উন্নয়নের কথা বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা আটকে দিয়েছ। বিজেপি সরকার রাজ্যকে তার পাওনা টাকা দেয় ন। বহু প্রকল্পের টাকা বন্ধ। সেই বক্তব্য ছিল মুখ্যমন্ত্রীর গলায়। এরপরেই কিছুটা কণ্ঠস্বর বাড়িয়ে নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই দিতে পারব। অন্য কেউ দিতে পারবে না। ওরা সিপিএমের সঙ্গে লড়বে বিজেপির হাত শক্তিশালী করার জন্য৷"
আরও ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় দীর্ঘ সময় ধরে সাংসদ মন্ত্রী ছিলেন বরকত গনি খান চৌধুরী। সেই পরিবারের সদস্যদের এখনও বাংলার রাজনীতি যথেষ্ট সম্মান করে। মুখ্যমন্ত্রীর গলায় সেই বার্তা দেখা গেল। কংগ্রেস দীর্ঘ সময় ধরে মালদায় ভোট জিতেছে। কিন্তু কতটা উন্নয়ন তারা করেছে? সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বরকত গনি খান চৌধুরীর পরে কতটা কাজ জেলায় কংগ্রেস করেছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
গনি খান চৌধুরীর পরিবার থেকে কেউ নির্বাচনে লড়লে তিনি আপত্তি করবেন না। এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ অন্য কাউকে কংগ্রেস এই জেলায় প্রার্থী করলে তৃণমূল তার বিরুদ্ধে লড়াই করবে। এমন ইঙ্গিত কি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
পরিযায়ী শ্রমিকদের বিষয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় কাজের পরিবেশ রয়েছে। আগামী দিনে আরও শিল্প হচ্ছে। কাজের অভাব বাংলায় হবে না। পরিযায়ী শ্রমিকদের বাইরে কাজ করতে যাওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করেছে। ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিকদের তালিকা করেছে। মালদা, মুর্শিদাবাদ জেলার কোনও পরিবার শ্রমিকের খোঁজ করলে ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে। এ কথাও জানানো হয়েছে।
এনআরসি বিষয় নিয়েও ফের কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। ভোটার লিস্টে নাম তুলতে বললেন মুখ্যমন্ত্রী। না হলে বিজেপি সরকার এনআরসি তৈরি করে সবাইকে ঘাড়ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এমনই আশঙ্কা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications