Hunger Strike of Junior Doctors: অনিকেতের পর সঙ্কটজনক উত্তরবঙ্গ মেডিক্যালের অলোকও! ভর্তি CCU-তে
Hunger Strike of Junior Doctors: লাগাতার অনশনে দশমীর দুপুরে অসুস্থ হয়ে পড়লেন আরও একজন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। অবস্থায় এতটাই উদ্বেগজনক যে রাতারাতি ভর্তি করা হল য় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে। যদিও এরপরেও আন্দোলন থেকে সরে আসতে রাজি নন চিকিৎসকরা। জানা যাচ্ছে, নতুন করে আরও একজন চিকিৎসক অনশন শুরু করেছেন।
গত কয়েকদিন আগেই ধর্মতলায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর অসুস্থ হয়ে পড়েন (Hunger Strike of Junior Doctors)। জুনিয়র চিকিৎসকের নাম অলোক কুমার ভর্মা। আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর গোটা রাজ্য তথা দেশ প্রতিবাদ আন্দোলনে গর্জে ওঠে।

উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। আন্দোলন আরও তীব্রতর করতে দশ দফা দাবিতে অনড় থাকেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি পুরণে সদর্থক ভূমিকা পালন করছে না এমনই অভিযোগ।
শেষে আমরন অনশন আন্দোলনের পথ বেছে নেন জুনিয়র চিকিৎসকরা। ছয়দিন ধরে অনশন করে চলেছেন আরজিকর মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন মেডিক্যাল কলেজের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক অলোক কুমার ভর্মা ও পিজিটি সৌভিক ব্যানার্জী। নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করে চলেছেন সিনিয়র চিকিৎসকরা। এদিকে কয়েকদিন ধরেই অলোক কুমার ভর্মার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। গতকাল তা আরও বেড়ে যায়।
শনিবার একদিকে যখন দুর্গাপুজোর দশমীর পুজোর পর মণ্ডপে মণ্ডপে চলছে মাকে সিঁদুর দান সহ মিষ্টিমুখ করিয়ে বিসর্জনের প্রস্তুতি। ঠিক তখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ১৪৭ ঘন্টা ধরে অনশন করে চলা জুনিয়র চিকিৎসক অলোক কুমার ভর্মার শারীরিক অবস্থা একেবারে সংকটজনক অবস্থায় চলে যায়। সিনিয়র চিকিৎসকরা আর কোনোরকম ঝুঁকি নিতে নারাজ। স্ট্রেচারে করে তাকে সোজা সিসিইউতে ভর্তি করানো হয়।
এদিকে সিনিয়র চিকিৎসকরা অলোক কুমার ভর্মার বর্তমান অবস্থা স্থিতিশীল কিনা সেই প্রশ্নের উত্তরে আশার কথা শোনাতে পারেন নি। বর্তমানে তার চিকিৎসা চলছে।
অন্যদিকে একের পর এক অনশনরত জুনিয়র চিকিৎসককের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ার পরও আন্দোলনকারী চিকিৎসদের মনোবল একটুও কমে নি বরং মনোবল আরো বৃদ্ধি পাচ্ছে বলে দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। অন্যদিকে ধর্মতলাতেও এদিন ছবিটা এক। সেখানে নতুন করে আরও দুজন চিকিৎসক অনশন শুরু করেছেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications