প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার কলকাতায়, এসটিএফ-এর জালে ২
প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার কলকাতায়, এসটিএফ-এর জালে ২
প্রশাসনের হাজারো পদক্ষেপ সত্ত্বেও যে জাল নোটের অসাধু কারবার রোখা সম্ভব হচ্ছে না, আবারও প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার করা হল খোদ কলকাতায়। শুধু তাই নয়, আবারও জাল নোটের কার্যত আঁতুড়ঘর মালদার সঙ্গে যোগ মিলল।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে উল্টোডাঙ্গায় থানা এলাকা থেকে প্রায় ৭ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এ ঘটনায় জিয়াউল হক (৩২) ও রাকিব শেখ ওরফে রকি (২০) নামে ধৃত দুই ব্যক্তিই মালদার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের এদিন আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে ৩০০ টি ২ হাজার টাকার এবং ২০০ টি ৫০০ টাকার। সোমবার সন্ধে ৪ টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফের একটি দল উল্টোডাঙ্গায় থানা এলাকায় হানা দেয়। সেখান থেকে জাল নোটগুলি উদ্ধার করে এসটিএফ।
উল্লেখ্য, এর আগেও বহুবার জাল নোট উদ্ধারে এ মালদা যোগ পেয়েছে পুলিশ। এদিনও বিরাট অঙ্কের জাল টাকায় পাওয়া গিয়েছে মালদা জেলার যোগ সূত্র।












Click it and Unblock the Notifications