রাত পৌনে ১২ টার পরেই বারাসাত যাওয়ার মিলবে ট্রেন, মধ্যরাতে চলবে বারুইপুরের লোকালও! দেখুন টাইমটেবিল
Howrah Train Time Table: আজ শনিবার ইডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের (IPL 2025) মহারণ। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। যা খবর, দুপুরের পর উদ্বোধন এবং এর পরেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। আর এমন একটি টানটান ম্যাচের সাক্ষী থাকতে ক্রিকেটপ্রেমীরা যে ভিড় জমাবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে আজ শনিবার এবং অন্যান্য খেলার দিনগুলিতে যাত্রী পরিষেবায় যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য হাওড়া ডিভিশনে পূর্ব রেলের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চালানো হবে বিশেষ ট্রেনও (Howrah Train Time Table) । এমনকী আজ শনিবার রাত পর্যন্ত চলবে মেট্রোও। রাস্তায় বাড়তি বাস পরিষেবা থাকবে বলেও জানানো হয়েছে।

Howrah Train Time Table: চলবে বিশেষ ট্রেন
ইতিমধ্যে পূর্ব রেলের তরফে আইপিএলের দিনগুলিতে বিশেষ ট্রেন (Howrah Train Time Table) চালানোর কথা জানানো হয়েছে। সেই মতো আজ শনিবার বিশেষ ট্রেন চলবে হাওড়া থেকে। একই সঙ্গে একটি লোকাল ট্রেনের সময়সূচিতে সাময়িক বদল আনা হয়েছে। যেমন ট্রেন নম্বর - ৩৭২৯১ হাওড়া-ব্যান্ডেল ইএমইউ লোকাল ট্রেনটির সময়সূচিতে বদল আনা হয়েছে। হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়বে।
আজ ২২ মার্চ ছাড়াও রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনটি আগামী ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ২৩ মে ও ২৫ মে-তেও থাকছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে ভিড় সামাল দিতে প্রিন্সেপ ঘাট এবং বারাসাত, বিবাদী বাগ এবং বারুইপুরের মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে রেলের বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিপ্সেপঘাট থেকে বিশেষ ট্রেনটি বারাসতের উদ্দেশ্যে ছাড়বে রাত ২৩ টা বেজে ৫০ মিনিটে। সেটি বারাসত পৌঁছে দেবে রাত ১ টার সময়। একই ভাবে বিবাদি বাগ থেকে ১২ টা ০২ মিনিটে আরও একগটি স্পেশাল ট্রেন ছাড়বে। সেটি বারুইপুর পৌঁছে দেবে রাত ১ টা বেজে ৩২ মিনিটে।
Howrah Train Time Table: রেলের বিজ্ঞপ্তি এক নজরে দেখে নিন-
ইডেন গার্ডেন্সে আইপিএল টি-২০ ক্রিকেট ম্যাচগুলির রাত্রে অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন pic.twitter.com/dM8Rr2JGtC
— Eastern Railway (@EasternRailway) March 20, 2025
kolkata Metro: রাতে পাবেন মেট্রোও
মধ্যরাতে চলবে কলকাতা মেট্রোও। এক্ষেত্রে বাড়তি ১০ টাকা অতিরিক্ত দিতে হবে যাত্রীদের। জানা যাচ্ছে, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছাড়বে রাত ১২টা ১৫ মিনিটে। এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রোও একই সময় ছাড়বে। একই সঙ্গে হাওড়া ময়দান যাওয়ারও মেট্রো মিলবে।
সেটিও ধর্মতলা থেকে রাত ১২টা ১৫ মিনিটেই ছাড়বে বলে জানা যাচ্ছে। আপ এবং ডাউন লাইনের সমস্ত স্টেশনেই স্টপেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে।












Click it and Unblock the Notifications