Howrah: নবান্নের সামনে পাথরবোঝাই কন্টেনার পাল্টি খেয়ে অবরুদ্ধ রাস্তা, অফিস টাইমে ৫ ঘণ্টা বন্ধ যান চলাচল

Howrah Accident: হাওড়ার শিবপুরে ভয়াবহ দুর্ঘটনা। রাজ্য সরকারের হেড কোয়ার্টার নবান্নের সামনেই ঘটে দুর্ঘটনা। বিদ্যাসাগর সেতু পেরিয়ে হাওড়ায় ঢোকার পর নবান্নের কাছে ঘটে দুর্ঘটনা। ভোররাতে মন্দিরতলার সামনে উল্টে যায় কন্টেনার। আস্ত পাথরবোঝাই কন্টেনার উল্টে অবরুদ্ধ হয়ে যায় গোটা রাস্তা। যদিও কোনও হতাহতের খবর মেলেনি।

কলকাতাগামী লেনে উল্টে যায় কন্টেনারটি। যার জেরে পুরোপুরি বন্ধ হয়ে যায় অ্যাপ্রোচ রোড। পাথরবোঝাই কন্টেনারটি হাওড়ার শালিমার থেকে লিলুয়ার দিকে যাচ্ছিল বলে খবর। মন্দিরতলার কাছে মোড় ঘুরতে গিয়েই উল্টে যায় কন্টেনারটি। রাস্তার মাঝে আড়াআড়িভাবে উল্টে শুয়ে পড়ে কন্টেনারটি। স্বাভাবিকভাবেই গোটা রাস্তা ব্লক হয়ে যায়।

howrah

মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে ওই এলাকায়। স্কুল পড়ুয়া থেকে অফিস-যাত্রীরা সমস্যায় পড়েন। অন্য রাস্তা দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে ট্রাফিক পুলিশ। জানা গেছে, মঙ্গলবার ভোররাতে হাওড়ার মন্দিরতলায় ওই মালবোঝাই কন্টেনার উল্টে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ চাকার কন্টেনারটি বিদ্যাসাগর সেতু দিয়ে খিদিরপুরের দিক থেকে এসে লিলুয়া যাওয়ার কথা ছিল।

Take a Poll

মন্দিরতলায় এসে রাস্তার মোড় ঘুরে কন্টেনারটি বাসস্ট্যান্ডের কাছে পার্ক করে চালক নেমে যান। তারপরেই কন্টেনারটি নিজে থেকে পিছনে গড়িয়ে পড়ে আড়াআড়িভাবে মন্দিরতলায় বিদ্যাসাগর সেতুর অ্যাপ্রোচ রোডের ফ্লাইওভারে ওঠার রাস্তায় উল্টে যায়। ফলে সকাল থেকে মন্দিরতলা রুটের সমস্ত বাসচলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় কলকাতা ও কোনা এক্সপ্রেসওয়ে থেকে আসা সমস্ত যানচলাচল।

ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ ক্রেন এনে কন্টেনারটি তোলার চেষ্টা করলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত তা সফল হয়নি। পরে বড় ক্রেন এনে কন্টেনারটি তোলা হয়। দীর্ঘ ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। তবে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে অন্যতম ব্যস্ত রাস্তায় ওই দুর্ঘটনার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।

এদিকে সোমবার রাতে ধূপগুড়ি শহর সংলগ্ন বামনী ব্রীজ এলাকায় ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে গাড়ির ভেতরেই আটকে যান চালক। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় চালককে উদ্ধার করা গিয়েছে। মূলত ওভারটেক করতে গিয়ে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জন্যে দাঁড়িয়ে যাওয়া লরির পেছনে অপর লরি ধাক্কা মারে। এতেই তিনটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনায় আহত হয়েছেন তিনজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+