ইয়াস নিয়ে প্রস্তুতিতে তৎপর কলকতা পুরসভা

ইয়াস নিয়ে প্রস্তুতিতে তৎপর কলকতা পুরসভা

আসছে সুপার সাইক্লোন ইয়াস। তারই তাণ্ডবলীলার হাত থেকে শহর কলকাতার মানুষকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পুরো পরিষেবা অক্ষুন্ন রাখার লক্ষ্যে সাজো সাজো রব কলকাতা পুরসভার অন্দরে। যশ আছরানোর পরে অধিক বৃষ্টিপাত এর জেরে যাতে বেশিক্ষণ শহরবাসীকে জলমগ্ন অবস্থার মধ্যে থাকতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতে শহর কলকাতা জুড়ে কলকাতা পুরসভার৭৪ টি পাম্পিং স্টেশন যাতে এক যোগে কাজ করতে পারে নিরবিচ্ছিন্নভাবে তা নিশ্চিত করতেই এদিন প্রত্যেকটি পাম্পিং স্টেশন পরিদর্শন ও তদারকি করলেন কলকাতা পৌরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য তারক সিং।

ইয়াস নিয়ে প্রস্তুতিতে তৎপর কলকতা পুরসভা

পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসাবে শহর কলকাতা কোন কোন স্থানে ভ্রাম্যমাণ পাম্প সেট দেপ্লয় করা যায় সে বিষয়টি নিয়েও এদিন আধিকারিকদের সঙ্গে আলোচনা সারেন তারক বাবু।অন্যদিকে যশের মত সুপার সাইক্লোন আছড়ে পড়ার কারণে দুর্বিষহ পরিস্থিতির কথা মাথায় রেখে যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম সহ সবাই উদ্বিগ্ন, সেখানে কলকাতা পুরসভার কিছু কর্মচারী পাওনা গন্ডা নিয়ে কর্মবিমুকথায় যথেষ্ট ক্ষুব্ধ তারক বাবু।

এদিন তিনি সকাল থেকেই ভাপা পাম্পিং স্টেশন, পামারবাজার পাম্পিং স্টেশন, বালিগঞ্জ পাম্পিং স্টেশন সহ বেশকিছু পাম্পিং স্টেশন পরিদর্শন করেন তারক বাবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+