রাজ্যের ধর্ষণ কাণ্ড নিয়ে রায় আদালতের, হাইকোর্টের তদারকিতে তদন্ত করবেন দময়ন্তী সেন
রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। সেই সমস্ত ঘটনার তদন্তের দায়িত্ব পেলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ বিশেষ তদন্ত দল গঠন করেছে, যার নেতৃত্ব দেবেন দময়ন্তী সেন।

মঙ্গলবার ধর্ষণ কাণ্ড নিয়ে নতুন রায় দিল উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের নজরদারি চালাবে রাজ্যের সমস্ত ধর্ষণের মামলার তদন্তে। বিশেষ টিম গঠন করে তদন্ত চালানো হবে। এমনই বলেছে বলা হয়েছে হাইকোর্টের। কোর্টের তদারকিতে সমস্ত তদন্ত হবে বলে জানা গিয়েছে।
আজ মঙ্গলবার মালদহের ইংরেজবাজারে এবং মাটিয়াতে হওয়া ধর্ষণ কাণ্ডের রায় দিয়েছে আদালত। জানা গিয়েছে যে মামলাকারীরা দাবি করেছিলেন মাটিয়া কাণ্ডে দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্ত চালাতে হবে। এ নিয়েই চলছিল শুনানি। সেই শুনানি চলার সময় বিচারপতি বলেন যে, একটি বিশেষ দল গঠন করা হবে হাইকোর্ট থেকে।
যে দলের তৈরি হবে তাতে রাজ্যের সমস্ত ধর্ষণ মামলার তদন্ত তদারকি করবে আদালত। আইপিএস অফিসার দময়ন্তী সেন এই দলের নেতৃত্বে থাকবেন । এই তদন্ত করতে গিয়ে যদি তিনি কোনও সমস্যায় পড়েন নির্দ্বিধায় তবে তিনি তা উচ্চ আদালতকে জানাবেন। এই মামলার শুনানি হবে আগামী ২০ এপ্রিল ।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গে পরের পর ধর্ষণের ঘটনা সামনে আসছে গত কয়েকদিন ধরে । সেই তালিকায় রয়েছে হাঁসখালি, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। এরপরেই রয়েছে নামখানা। মাটিয়া, বোলপুর এসব তো আছেই। সমস্ত জায়গায় একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। যা নিয়ে অনেকেই মুখ খুলেছেন।
এমন সরগরম পরিস্থিতিতে শুনানি শুরু হয় মাটিয়া ও ইংরেজবাজার ধর্ষণের মামলার। হাইকোর্টে যখন শুনানি শুরু হয় তার কিছুক্ষণ পরেই পরপর ধর্ষণের ঘটনা নিয়ে বিচারপতির প্রশ্ন করতে শুরু করেন, যা স্বাভাবিক। এর উত্তর দেন অ্যাডভোকেট জেনারেল।
জানা গিয়েছে যে তিনি বলেছেন, রাজনীতি বিরাজ করছে রাজ্যের প্রতিটি স্তরে । রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিটি ঘটনাকে । শুনানি শেষে আসে আদালটের বিশেষ রায়। এতে বলে দেওয়া হয় যে রাজ্যর ওই সমস্ত ধর্ষণ মামলার তদন্ত আদালতের নজরদারিতেই হবে।












Click it and Unblock the Notifications