ই-নোমিনেশনে মান্যতা হাইকোর্টের, পঞ্চায়েত মামলায় যুগান্তকারী রায়ে বিজয়ী সিপিএম
সিপিএমের ই-মেল মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দিল হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টে বড়সড় জয় পেল সিপিএম। ২৩ এপ্রিল পর্যন্ত যত নোমিনেশন করাহয়েছে ই-মেলে, সব গ্রহণ করতে হবে কমিশনকে।
সিপিএমের ই-মেল মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দিল হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টে বড়সড় জয় পেল সিপিএম। ২৩ এপ্রিল পর্যন্ত যত নোমিনেশন করাহয়েছে ই-মেলে, সব গ্রহণ করতে হবে কমিশনকে। এদিন হাইকোর্টের বিচারপতির বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন যুগান্তকারী রায় ঘোষণা করে।

ভোট মানে শুধু ভোটের দিন নয় বলে নির্বাচন কমিশনকে আগেই ভর্ৎসনা করেছিল হাইকোর্ট। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায় সাফ জানালেন, ই-নোমিনেশন খতিয়ে দেখেনি কমিশন। কমিশন অনীহা প্রকাশ করেছে ই-নোমিনেশন ফাইলিংয়ের ক্ষেত্রে।
এদিন বিচারপতি মন্তব্য করেন, ই-মেলে বা অনলাইনে মনোনয়ন জমা দিলে প্রাণহানি বা সন্ত্রাসের সমস্যা থেকে দূরে থাকা যায়। কেন কমিশনের এখনও ঘুম ভাঙছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্টেপ বিচারপতিরা। বিচারপতির বক্তব্যে, এ কথা পরিষ্কার যে কমিশনের ভাবা উচিত অনলাইনে মনোনয়কে বৈধতা দেওয়ার ব্যাপারে।
আদালত জানিয়েছে, কোনও রাজনৈতিক দলই নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে না। কমিশনকে পরামর্শ দেওয়ার এক্সিয়ার নেই কোনও রাজনৈতিক দলের। ই-মেলে মনোনয়ন গ্রহণ করা হবে কি না তা নির্বাচন কমিশনই ঠিক করবে। শাসক দলল বা কোনও রাজনৈতিক দলই প্রভাব বিস্তার করতে পারবে না এক্ষেত্রে।
কমিশনকে সোমবার সন্ধ্যার মধ্যে ৩৪১টি নথি পেশ করতে নির্দেশ জারি করেছিল হাইকোর্ট। কিন্তু কমিশন তা পেশ করতে পারেনি। এদিন তাই ফের ভর্সিত হতে হয় কমিশনকে।












Click it and Unblock the Notifications