এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ সিবিআই দফতরে

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ সিবিআই দফতরে

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার পরই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষামন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন। উল্লেখ্য ১২ এপ্রিল এই একই রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ সিবিআই দফতরে

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখারা পরই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন। উল্লেখ্য ১২ এপ্রিল এই একই রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার পরই পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬টা মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদি সহযোগিতা না করেন তাহলে তাঁকেও হেফাজতে নিতে পারবে সিবিআই।

গত ১২ এপ্রিল এই একই নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর শিক্ষামন্ত্রী ডিভিশন বেঞ্চে আপিল করেন। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। ফলে সাময়কি স্বস্তি পান। কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এসএসির সবকটি মামলায় সিঙ্গল বেঞ্চে রায়কে বহাল রাখে। তারপরই পাশা উল্টে যায়। সঙ্গে সঙ্গেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হল।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের রায়দানের পর সবকটি মামলাই সিঙ্গল বেঞ্চে হবে। এদিনের রায়ের পর এসএসি নিয়োগ দুর্নীতি মামলায় চাপে পড়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখন দেখার তিনি কী পদক্ষেপ নেন। তিনি যদি তদন্তে সহায়তা না করে সেক্ষেত্রে প্রয়োজনে তাকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। এদিকে সিবিআই এখনি ফের তদন্ত শুরু করতে চলেছে। যে ৯৮ জনের মাইনে বন্ধ করেছিল আদালত, তাঁদেরকে প্রশ্ন করবে সিবিআই।

পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহা-সহ উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকেও বিকেল চারটের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী-সহ হেভিওয়েটদের নাম উঠে আসছে। এ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, তিনি আশা করেন পার্থ চট্টোপাধ্যায় নিজে থেকে সমস্ত পদ ছেড়ে দেবেন। তা না হলে তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।

এসএসি নিয়োগ দুর্নীতির সাত-সাতটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে রায় দান করেছিলেন, তা বহাল রাখার পর বাংলার রাজনৈতিক পরিস্থিত উত্তপ্ত হয়ে ওঠে এদিন। বিজেপির দাবি, ২০১১ সাল থেকে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। একজন মন্ত্রীকে তাঁর পদ থেকে সরানোর পরামর্শ দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি, তা লজ্জার। তিনি বলেছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী যদি নিজে থেকে সরে না যান তাঁদের অব্যহতি দেওয়া হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+