প্রভাবশালী তকমাতেই আটকাবে অনুব্রতের জামিন? লালন প্রসঙ্গ তুলতেই সিবিআইকে ভর্ৎসনা
প্রভাবশালী তকমাতেই আটকাবে অনুব্রতের জামিন? লালন প্রসঙ্গ তুলতেই সিবিআইকে ভর্ৎসনা হাইকোর্টের
অনুব্রত মন্ডলের জামিন মামলায় কাঁটা হতে চলেছে সেই প্রভাবশালী তকমাই। মামলায় অন্য জামিন পাওয়া অভিযুক্তদের থেকে অনুব্রত অনেক বেশি প্রভাবশালী এটা স্পষ্ট! তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। শুধু তাই নয়, এই মামলাতে বিচারকরাও হুমকির শিকার বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের।
যদিও আজ শুক্রবার এই সংক্রান্ত মামলা পিছিয়ে গিয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ফের একবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে। তবে এই মামলাতে কার্যত আদালতের তোপের মুখে পড়তে হল সিবিআইকে। লালন শেখের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভতসনা আদালতের।

সওয়াল জবাবে অংশ নেন কপিল সিব্বল
আজ শুক্রবার অনুব্রত মণ্ডলের হয়ে সওয়াল জবাবে অংশ নেন কপিল সিব্বল। জামিনের সপক্ষে শুনানিতে একাধিক বক্তব্য তুলে ধরেন তিনি। বলেন, ইমানুল হক জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টে। সতীশ কুমার জামিন পেয়েছেন। যিনি কিনা গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত বলে দাবি করে অনুব্রত মণ্ডলের আইনজীবী। শুধু তাই নয়, গত ৬ অক্টোবর চার্জিশিট দেওয়া হয়েছে। এরপর প্রায় চারমাস কেটে গিয়েছে। এখনও তাঁকে জেলে রাখা হয়েছে বলেও দাবি কপিল সিব্বলের।

অনুব্রত অনেক বেশি প্রভাবশালী
পাশাপাশি গরু পাচার মামলাতে ইডির FiR নিয়েও কথা বলেন কপিল সিব্বল। হাইকোর্টকে তিনি জানান, অন্য আদালতে ইডির এফআইআর। প্রভাবশালী তকমা দেওয়া হচ্ছে বলেও দাবি তাঁর। শুধু অনুমান করা হচ্ছে সাক্ষীদের প্রভাবিত করা হতে পারে। সওয়াল শুনে বিচারপতির তাৎপর্যপুনঃ পর্যবেক্ষণ। বলেন, যারা জামিন পেয়েছেন তাদের থেকে মামলাকারী ( অনুব্রত) অনেক বেশি প্রভাবশালী এটা বাস্তব '। একজন বিচারককেও হুমকির কথা ঘটেছে বলে দাবি। যদিও অনুব্রত মণ্ডল মূল চক্রী নয় বলে পালটা জানান কপিল সিব্বল। বলেন, কেস ডাইরিতে লেখা হলেও প্রমানিত নয়। প্রমান হলে জামিন দেবেন না। এমনকি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি বলেও সওয়াল আইনজীবীর।

জামিনের তীব্র বিরোধীতা করা হয়
পালটা সিবিআইয়ের তরফে জামিনের তীব্র বিরোধীতা করা হয়। কেন্দ্রীয় তদন্তকারীর পালটা যুক্তিতে জানায়, মনোজ সানা একজন অন্যতম সাক্ষী। তিনি নিরুদ্দেশ। তদন্তের এই সময়ে সাক্ষীদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। এই সময় বিচারক নিজেই হুমকি পেলে সেটা আদলত কীভাবে তুচ্ছ করে দেখবে? তবে এই মামলার শুনানি চলাকালীনই লালন শেখের মৃত্যু প্রসঙ্গ সামনে চলে আসে। আর তা নিয়ে যদিও সিবিআইকে তীব্র ভর্তসনা বিচারপতি জয়মাল্য বাগচির।

বন্দীর নজর রাখা আপনার কর্তব্য নয়?
শুনানিতে সিবিআই অভিযোগ করে জানায়, বগটুই মামলার সঙ্গে যুক্ত লালন শেখের মৃত্যুর পর এই মামলার IO দের বিরুদ্ধে FIR করা হয়েছে। তাই এই ব্যক্তির জামিন দেওয়া যাবে না। আর এরপরেই জয়মাল্য বাগচী বলেন, 'একজন মানুষের মৃত্যু সিবিআই হেফাজতে। আত্মহত্যা বলছেন। সেটা কি স্বাভাবিক মৃত্যু? যেকোন অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে FIR নিশ্চিত জরুরি। বিচারাধীন বন্দীর নজর রাখা আপনার কর্তব্য নয়? অন্যদের দোষ দিচ্ছেন?
যদিও এদিন অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ২৩ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।












Click it and Unblock the Notifications