হেমন্ত সোরেন যোগ? কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান

এবার দক্ষিণ কলকাতার মুদিয়ালিতে ইডির অভিযান। বুধবার সকাল থেকে দক্ষিণ কলকাতায় এই ইডি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শোনা গিয়েছে, সেই তদন্তে এবার কলকাতায় হাজির ইডির আধিকারিকরা।

ঝাড়খণ্ডের ঘটনার কলকাতা যোগ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। একটি গাড়ির সূত্র ধরে কলকাতায় হাজির হয়েছেন ইডি আধিকারিকরা। দক্ষিণ কলকাতার অফিস বাড়িতে তারা পৌঁছে গিয়েছেন। রাঁচির একটি মামলার সূত্র ধরেই শহরের হানা ইডির। দক্ষিণ কলকাতার মুদিয়ালিতে এক অভিজাত ব্যাবসায়ী যোগেশ আগরওয়ালের বাড়িতে ইডির তল্লাশি। সূত্রের খবর, রিয়েলএস্টেট ও ফিনান্সের ব্যাবসা রয়েছে আগরওয়ালের।

ED raid

কিন্তু ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কলকাতার যোগ হল কীভাবে? হেমন্ত সোরেন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। সূত্রের খবর, তাঁর দিল্লির বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল। সেখানে মূলত যে গাড়িটি পাওয়া গিয়েছিল, সেই গাড়িটির রেজিস্ট্রেশন করেছিল মুদিয়ালির এই কোম্পানি। অর্থাৎ হেমন্ত সোরেনের গাড়িটি নথিভুক্ত মুদিয়ালির এই কোম্পানির নামে।

কলকাতার ওই অভিজাত বাড়িতে সাত সকালেই হাজির হন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও আছেন নিরাপত্তার জন্য। হেমন্ত সোরেনের বাসভবনে ওই ব্যবসায়ীর গাড়ি কী করছিল? সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে।

মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার ইডির জেরা এড়িয়েছিলেন হেমন্ত সোরেন। একসময় তিনি ইডি জেরার মুখোমুখি হন। ম্যারাথন জেরার পর গ্রেফতার হন হেমন্ত সোরেন। তিনি এখন জেলে রয়েছেন।

হেমন্তের অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। সেই কারণে তাঁকে এজেন্সি মারফত গ্রেফতার করানো হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+