মেট্রো রেল প্রকল্পে সবুজ সংকেত, ময়দানে গাছ কাটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা খারিজ
জোকা বিবাদীবাগ মেট্রো রেলের প্রকল্পে জট কাটল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন মামলা খারিজ করে দিল। ওই রুটে মেট্রো রেল প্রকল্পের জন্য ৭০০ এর উপর গাছ কাটা হবে। ময়দান এলাকায় বৃক্ষচ্ছেদন হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এই বিষয়কে সামনে রেখে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করল৷

এই মেট্রো রেল প্রকল্পে ৭০০ এর উপর গাছ কাটা পড়বে। এই আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে গত বছর মামলা করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ ময়দান এলাকা কলকাতার ফুসফুস। সবুজ ঘেরা অঞ্চলে অক্সিজেন পেতে মানুষজন আসেন। সকালে প্রাতঃভ্রমণ করা হয়। 'পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা' নামে একটি সংস্থা এই জনস্বার্থ মামলা করেছিল।
এই গাছ কাটা হলে কলকাতার ক্ষতি হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা নষ্ট হবে। এমনিতেই কলকাতার তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এই গাছ কাটা হলে তাপমাত্রা আরও বাড়বে। এইসব আশঙ্কা করা হয়। বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ও বিচারপতি বিভাস রঞ্জন দে-র ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। ময়দান এলাকায় গাছ কাটা বন্ধ রাখা উচিত। এই কথা ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়।
এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বিষয়ে আবেদন করা হয়। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে ওই মামলা খারিজ হয়ে গেল। মেট্রো রেল সম্প্রসারণের সবুজ সংকেত দেওয়া হয়েছে।
কাটা হলেও গাছ আবার লাগানো হবে। মেট্র নির্মাণকারী সংস্থা আরভিএনএল এই কথা আগেই জানিয়েছে। সেই তথ্য মামলাকারী আদালতকে সঠিকভাবে দেননি। কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই সেই কাজ শুরু হয়। ফলে ওই মামলার গুরুত্ব কমে যায়। আদালত এদিন এই পর্যবেক্ষণেই এসেছে।












Click it and Unblock the Notifications