ইকো পার্ক থেকে চিড়িয়াখানা! পঁচিশের বড়দিনে ভিড়ের শহরে পরিণত কলকাতা, তালিকায় আর কোন কোন জায়গা?

২০২৫ সালের বড়দিনে উৎসবের রঙে সম্পূর্ণ রূপে ডুবে গিয়েছিল কলকাতা শহর। ২৫ ডিসেম্বর সকাল থেকেই কলকাতার রাস্তাঘাটে মানুষের ভিড় ছিল দেখার মতো। পার্কস্ট্রিট থেকে বো ব্যারাকস, সমস্ত জায়গাতেই পা ফেলার মতো জায়গা ছিল না। শুধু শহরের মানুষ নয়, বড়দিন উদ্‌যাপন করার জন্য বাইরের জেলাগুলি থেকেও অনেক মানুষ কলকাতায় এসেছিলেন।

প্রতি বছরের মতো এবছরও বড়দিনে কলকাতার বিভিন্ন জনপ্রিয় স্পটগুলিতে ভিড় উপচে পড়েছিল। তবে এই বছর জনপ্রিয়তার নিরিখে সবাইকে ছাপিয়ে গেছে নিউ টাউনের ইকো পার্ক। বড়দিনে ইকো পার্কে যত ভিড় ছিল তা অন্য কোনও পর্যটনকেন্দ্রে হয়নি।

আসলে বড়দিনের ভিড়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগের দিন থেকেই। ২৪ ডিসেম্বর রাতে পার্কস্ট্রিট এলাকায় ভিড় ছিল চোখে লাগার মতো। মেট্রোতেও ঠাসাঠাসি অবস্থা ছিল। উৎসব শুরু হয়ে গিয়েছিল একদিন আগে থেকেই। বড়দিনেও ইকো পার্ক নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা ছিল।

ভিড়ের তালিকায় ছিল আলিপুর চিড়িয়াখানাও। বড়দিনে সেখানে গিয়েছিলেন হাজার হাজার লোক। শীতের মরশুমে এমনিতেই চিড়িয়াখানায় ভিড় হয়ে থাকে, তবে বড়দিনে সেই ভিড় ছিল আরও অনেক বেশি। ভিড়ের তালিকা থেকে বাদ যায়নি ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সায়েন্স সিটিও।

ভিড় জমেছিল কলকাতার জাদুঘরেও। কিন্তু সেখানে অন্যান্য সব জায়গা থেকে ভিড় তুলনামূলক ভাবে কম ছিল। পার্কস্ট্রিটে আসা অনেকেই জাদুঘর থেকে ঘুরে গিয়েছেন। নিক্কো পার্ক এবং নিউ টাউনের হরিণালয়েও কম ভিড় ছিল।

এ ছাড়াও শহরের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন ছিল। সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ একাধিক গির্জায় সকাল থেকেই ভিড় জমেছিল। রাস্তায় রাস্তায় দেখা গিয়েছে স্যান্টা ক্লজের পোশাকে পরা মানুষজনকে। কেকের দোকান এবং চাইনিজ খাবারের স্টলগুলিতেও ছিল বাড়তি ভিড়। সব মিলিয়ে ২৫ ডিসেম্বরে কলকাতা যেন একদিনের জন্য পুরোপুরি উৎসবের শহরে পরিণত হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+