গোপনাঙ্গে মাদক রেখে পাচারের চেষ্টা! কলকাতায় গ্রেফতার বিদেশি
মাদক পাচারের অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এক নাইজেরিয় মহিলাকে। ওই মহিলা গোপনাঙ্গে মাদক লুকিয়ে রেখেছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হবে।
মাদক পাচারের অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এক নাইজেরিয় মহিলাকে। ওই মহিলা গোপনাঙ্গে মাদক লুকিয়ে রেখেছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হবে। মাদক পাচারের এই নতুন উপায়ে যথেষ্টই চিন্তিত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

নাইজেরিয় মহিলার গন্তব্য ছিল মুম্বই থেকে কলকাতা। এদিকে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে আগে থেকেই মাদক পাচারের খবর ছিল। সন্দেহ জনক মনে হওয়ায় প্রথমে আটক করা হয় ওই মহিলাকে। তার কাছ থেকে ২০ টি এলএসডি ব্লট পেপার এবং কোকেন উদ্ধার করা হয়। সূত্রের পাওয়া খবর এবং মহিলাকে বক্তব্যে সন্দেহ হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করার পর জরায়ুতে ফরেন বডির অস্তিত্ব মেলে। সেই সময় জিজ্ঞাসাবাদে জরায়ুতে লুকিয়ে মাদক পাচারের কথা স্বীকার করে নেন ওই মহিলা। এমনটাই দাবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার জরায়ু থেকে মাদক উদ্ধারের পর ওই মহিলাকে আদালতে পেশ করা হবে।












Click it and Unblock the Notifications